শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ১৮

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মোনাস্তিরস্কিসহ ১৮ জন নিহত হয়েছেন। আজ বুধবার রাজধানী কিয়েভের পূর্ব উপকণ্ঠে একটি কিন্ডারগার্টেনের পাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে তিন শিশু রয়েছে। আরও ১৫ শিশুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোনাস্তিরস্কি ছাড়া আরও আটজন হেলিকপ্টারের আরোহী ছিলেন। হেলিকপ্টারটি ব্রোভারির উপকণ্ঠে বিধ্বস্ত হলে তাঁর ফার্স্ট ডেপুটি ও স্টেট সেক্রেটারি নিহত হন বলে কর্মকর্তারা জানিয়েছেন। জাতীয় পুলিশপ্রধান ইগর ক্লিমেঙ্কো ফেসবুকে লিখেছেন, হেলিকপ্টারটি ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা বিভাগের মালিকানাধীন।

কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেকসি কুবেলা বলেছেন, ব্রোভারির দুঃখজনক ঘটনায় ১৮ জন নিহত ব্যক্তির পাশাপাশি আরও ২৯ জন আহত হয়েছেন। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ওই কিন্ডারগার্টেনের পাশে আগুন ধরে যায়। এ সময় শিশু ও কর্মীদের কিন্ডারগার্টেন ভবন থেকে সরিয়ে আনা হয়। আগুন জ্বলতে থাকা একটি ভবনের বাইরে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখা যায়।

হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময়টি অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন ছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি আবাসিক ভবনে আছড়ে পড়ার আগে হেলিকপ্টারটি ওই কিন্ডারগার্টেনে আঘাত হানে।

দুর্ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী মোনাস্তিরস্কি ছাড়া এই মন্ত্রণালয়ের আরও দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। তাঁরা হলেন ফার্স্ট ডেপুটি মিনিস্টার ইয়েভহেন ইয়েনিন ও স্টেট সেক্রেটারি ইউরি লুবকোভিচ।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জানুয়ারী ২০২৩/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit