শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

মাটিরাঙ্গাতে শালি হত্যাকারি ঘাতক দুলাভাই সাগর আটক

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৬৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গা উপজেলার  সুমাইয়া আক্তার সেতু নামে (১৪) বছর বয়সী কিশোরীকে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক ঘাতক দুলা ভাইকে আটক করেছে মাটিরাঙ্গা থানা  পুলিশ।চাঞ্চল্যকর এক হত্যাকান্ডের তথ্য উদঘাটন শেষে বুধবার (১৮ জানুয়ারি ২০২৩ইং) দুপুরের দিকে  এই হত্যাকান্ডে রহস্য উদঘাটন বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খাগড়াছড়ির পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম।পুলিশ সুপার জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে আটক আসামি। আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ সময় পুলিশ সুপার আরোও বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার নিহত কিশোরীর বাবা আবদুর রহমান মিয়া বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির ব্যবহার ও ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন, মোটরসাইকেলের সূত্র ধরে ২৪ ঘন্টা না পেরোতেই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামি মঞ্জুর আলী সাগরকে রাত আড়াইটার দিকে মাটিরাঙ্গা বাজার থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে সে।

আটককৃত আসামির নাম মঞ্জুর আলী সাগর। আসামি এবং হত্যাকাণ্ডের শিকার কিশোরী সম্পর্কে শালি-দুলাভাই। বাকবিতণ্ডার জেরে দুলাভাইয়ের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কুপে ঘটনাস্থলেই মারা যান শালি সুমাইয়া আক্তার সেতু।মামলাটির তদন্ত অব্যাহত আছে উল্লেখ করে এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি ছাড়াও অন্য কারো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

প্রসঙ্গত, সোমবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের আমবাগান এলাকার নিজ ঘরে সেতুকে কুপিয়ে হত্যা করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে মোবাইলফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৩/রাত ৮:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit