বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর ভুল বিবৃতি, পদত্যাগ জেলেনস্কির উপদেষ্টার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিজের বিতর্কিত এক বক্তব্য ঘিরে সমালোচনার মুখে পদত্যাগপত্র দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেকসি আরেস্তোভিচ।

 গত শনিবার ইউক্রেনের দনিপ্রো এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে অন্তত ৩৬ জন নিহত হয়। ঘটনার কয়েক ঘণ্টা পর আরেস্তোভিচ বলেছিলেন, ইউক্রেনীয় বিমানবাহিনী ক্ষেপণাস্ত্রটিকে ভূপাতিত করার পরই এটি ওই ভবনের ওপর পড়েছে বলে মনে হচ্ছে।

অবশ্য ইউক্রেন কর্তৃপক্ষ পরে বলেছে, রাশিয়ার তৈরি কেএইচ-২২ ক্ষেপণাস্ত্র দিয়ে ভবনটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এ ধরনের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সক্ষমতা তাদের নেই।

আরেস্তোভিচের বক্তব্যকে ব্যবহার করে রুশ কর্মকর্তারাও ওই হামলার জন্য কিয়েভকে দায়ী করছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আবাসিক ভবনে রাশিয়া হামলা চালায় না। ইউক্রেনের বিমানবাহিনীর কারণেই এমনটা হয়েছে।

ক্ষেপণাস্ত্রটিকে ইউক্রেনীয় বাহিনী ভূপাতিত করেছে বলার পর ইউক্রেনীয়দের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মধ্যে পড়েছেন আরেস্তোভিচ। কেউ কেউ বলছেন, এ কর্মকর্তা রুশ প্রচারণাকারীদের অবস্থানকে জোরালো করেছেন। আবার ইউক্রেনের পার্লামেন্ট সদস্যরা একটি পিটিশনে স্বাক্ষর করে আরেস্তোভিচকে সরকারি কর্মকর্তা হিসেবে বরখাস্ত করার দাবি জানানো হয়েছে।

আরেস্তোভিচ তার বিবৃতির জন্য ক্ষমা চেয়েছেন। এক টেলিগ্রাম পোস্টে তিনি লিখেছেন—হতাহত ব্যক্তিদের স্বজন, দনিপ্রোর বাসিন্দাসহ যারা আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে আমার করা ভুল মন্তব্যটি নিয়ে দুঃখ পেয়েছেন, তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। পরে নিজের পদত্যাগের ইচ্ছার কথা জানিয়ে 

আরেস্তোভিচের পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ভলোদিমির জেলেনস্কি এখনো কোনো মন্তব্য করেননি।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit