রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

১১৮ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবথেকে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি পাওয়া লুসিল র‌্যানডন ১১৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। লুসিল ফ্রেন্স সন্যাসী (নান) ছিলেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ১৯৪৪ সালে সন্ন্যাসী হন র‌্যানডন। ওই সময় তিনি ‘সিস্টার আন্ড্রি’ নাম ধারণ করেন। মঙ্গলবার তার নার্সিংহোমে ঘুমের ভেতর তিনি মারা যান।

ফ্রান্সের সেইন্ট ক্যাথেরিন লেবর নার্সিং হোমের মুখপাত্র ডেভিড টাভেলা জানিয়েছেন, তার (লুসিল) মৃত্যু কষ্টের। তবে তিনি তার মৃত ভাইয়ের সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা পোষণ করতেন। লুসিলের জন্য এটা (মৃত্যু) মুক্তি।

র‌্যানডন ১৯০৪ সালের ১১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করে। জেরোনটলজি রিসার্স গ্রুপের (জিআরজি) করা তালিকা অনুসারে, লুসিল র‌্যানডন ছিলেন বিশ্বের সবথেকে বয়স্ক জীবিত ব্যক্তি। এই সংস্থাটি শতবর্ষীদের তালিকা প্রণয়ন করে।

২০২২ সালে জাপানের কেন তানাকা ১১৯ বছর বয়সে মারা গেলে লুসিল র‌্যানডন হন বিশ্বের সবথেকে বয়স্ক ব্যক্তি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ২০২২ সালের এপ্রিলে তার বয়স্ক ব্যক্তির মর্যাদা (স্ট্যাটাস) আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।

 আল জাজিরার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে যখন প্রথম সাবওয়ে চালু হয় এবং প্রথম বিশ্বযুদ্ধ যখন এক দশক পেছনে ছিল; তখন জন্মগ্রহণ করেন  লুসিল ।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৩/সকাল ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit