বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

২০২২ সালে রাশিয়ার অর্থনীতি সংকুচিত হয়েছে ২.৫ শতাংশ, জানালেন পুতিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ২০২২ সালে তার দেশের অর্থনীতি ২.৫ শতাংশ সংকুচিত হয়েছে। তবে অধিকাংশ অর্থনীতিবিদ যে ভবিষ্যদ্বাণী করেছে রাশিয়ার অর্থনীতি তার থেকে ভালো করছে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার অর্থমন্ত্রী, সেন্ট্রাল ব্যাংক প্রধানসহ দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন এ তথ্য জানান। এই সভায় পুতিন দেশের চাকরিজীবীদের বেতন সমন্বয় করা হবে বলেও জানান।

এদিকে যুদ্ধের কারণে গত বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইউক্রেনের অর্থনীতি প্রায় ৩০ শতাংশ সংকুচিত হয়ে গেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে দেশটিতে রাশিয়ার হামলা শুরুর পরই মূলত ইউক্রেনের অর্থনীতিতে বড় ধরনের আঘাত লাগে। তাতেই ২০২১ সালের তুলনায় গেল বছরের প্রথম ৯ মাস দেশটির অর্থনীতি প্রায় এক-তৃতীয়াংশ সংকুচিত হয়।

সারা বিশ্বে গমের বড় সরবরাহকারী দেশ রাশিয়া ও ইউক্রেন। ইউরোপ অঞ্চলের প্রায় ৪০ শতাংশ গম যায় রাশিয়া ও ইউক্রেন থেকে। আর মধ্য এশিয়া ও দক্ষিণ ককেশাসে প্রায় ৭৫ শতাংশ বা তার বেশি গম আমদানি হয় রাশিয়া ও ইউক্রেন থেকে। এমনকি বাংলাদেশের গমের একটি বড় অংশও আসত রাশিয়া-ইউক্রেন থেকে। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে এই গম রপ্তানি বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৩/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit