বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ইউক্রেনের পরাজয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কারণ হতে পারে : পোল্যান্ড প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পরাজয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাভিয়েৎস্কি। এজন্য তিনি জার্মানি এবং ন্যাটো সামরিক জোটভুক্ত অন্য দেশগুলোকে ইউক্রেনে অস্ত্র পাঠানো জোরদারের কথা বলেন। গতকাল সোমবার বার্লিনে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, জার্মানিকে অবশ্যই ইউক্রেনের জন্য লেপার্ড-টু ট্যাংক সরবরাহ করতে হবে। 

তিনি বলেন, পোল্যান্ড এবং ফিনল্যান্ড কিয়েভকে ট্যাংক সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সেগুলো প্রকৃতপক্ষে হস্তান্তরের জন্য জার্মানির অনুমোদন প্রয়োজন। পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, “আজকে ইউক্রেন শুধু নিজের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে না বরং ইউরোপের নিরাপত্তার জন্য যুদ্ধ করছে। আমি জার্মান সরকারকে আহ্বান জানাবো যাতে তারা চূড়ান্তভাবে সব ধরনের অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী আরো বলেন, ইউক্রেনে পরাজয়ের কারণে যেহেতু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু আশঙ্কা রয়েছে, সে কারণে কিয়েভকে সমর্থন দেয়া বন্ধ করা এবং অনির্দিষ্ট সময়ের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ স্থগিত রাখার কোনো কারণ থাকতে পারে না।

সূত্র : ফার্স্টপোস্ট।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৩/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit