বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস আইএলও মহাপরিচালকের ঢাবিতে পহেলা বৈশাখের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ২ খাল খননের পরিমাপ সম্পন্ন : বাস্তবায়ন হলে কৃষি ও সেচে নতুন দিগন্ত সমুদ্রে ডুবে যাচ্ছিলেন লারা দত্ত, যেভানে প্রাণ বাঁচান অক্ষয় ‘হাসিনাকে দেশে ফেরাতে লাখো জনতা রাস্তায় নামবে’ ফটোকার্ডটি নিয়ে যা জানা গেল চুক্তি হোক বা না হোক— ইরান যুদ্ধ শেষ করার সময় জানালেন ট্রাম্প অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ওয়েদারাল্ড, বাদ পড়লেন ম্যাক্সওয়েল ও রিচার্ডসন এবার যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমিরাত নেত্রকোণায় হামের প্রকোপ বাড়ছে: হাসপাতালে ভর্তি ৯শিশু

হ্যাটট্রিক হারের পর তামিমের ব্যাটে খুলনার জয়ে ফেরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : অবশেষে জয় পেল খুলনা টাইগার্স। আগের ম্যাচে রংপুরের বিপক্ষে হারের প্রতিশোধ মঙ্গলবার নেন তামিম ইকবালরা। এদিন ১৩০ রান তাড়ায় তামিমের ব্যাটে জয় পায় খুলনা। পরাজয়ে বিপিএল শুরু খুলনার। নিজেদের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে হেরে মিশন শুরু হয় তামিম ইকবালদের। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের বিপক্ষেও হার। এমনকি নিজেদের তৃতীয় ম্যাচেও রংপুরের বিপক্ষে হারে খুলনা। 

আগের ম্যাচে রংপুরের বিপক্ষে হারের প্রতিশোধ মঙ্গলবার নেন তামিমরা। এদিন নিজেদের চতুর্থ ম্যাচে ১৩০ রানের টার্গেট তাড়ায় ৯ উইকেটের বড় জয় পায় খুলনা। মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ওয়াহাব রিয়াজ ও আমাদ বাটের গতির মুখে পড়ে ২০ ওভারে ১২৯ রানে অলআউট হয় রংপুর রাইডার্স।  দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করার সুযোগ পান মেহেদি হাসান। ২৫ রান করেন পারভেজ হোসেন ইমন। পাকিস্তানের হয়ে ৪ ওভারে মাত্র ১৪ রানে ৪ উইকেট নেন ওয়াহাব রিয়াজ। ৩ ওভারে ১৬ রানে ৩ উইকেট নেন আমাদ বাট। 

টার্গেট তাড়া করতে নেমে ৪১ রানের জুটি গড়ে ফেরেন ওপেনার মুনিম শাহরিয়ার (২১)।  এরপর মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে ৮৯ রানের অবিচ্ছন্ন জুটি গড়ে ১০ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তামিম ইকবাল। তিনি ৪৭ বলে চার বাউন্ডারি আর দুই ছক্কার সাহায্যে ৬০ রানের অনবদ্য ইনিংস খেলেন। ৪২ বলে ৩৮ রান করেন মাহমুদুল হাসান জয়।  

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৩/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit