মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় সারা দেশে ভারি বৃষ্টির আভাস জাতীয় গ্রিডে আগস্টের শেষে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হবে স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বড় পরিবর্তন আসছে ব্যাংক খাতে, খেলাপি ঋণ কিনবে বিশেষ কোম্পানি! পথশিশুদের সুরক্ষায় ৪২০ কোটি টাকার মেগা প্রকল্প নিচ্ছে সরকার বের্নার্দোর হেডার চলে গেল বাইরে দিয়ে দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর লেখা বই সংরক্ষণের নির্দেশনা বাতিল

একনেকে উঠেনি ইভিএম প্রকল্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠেনি। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত একনেক সভায় ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। তবে এদিন আলোচিত ইভিএম প্রকল্প একনেক সভায় উঠেনি। 

এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ইভিএম কেনার প্রকল্পটি আমাদের তালিকায় ছিল না। প্রধানমন্ত্রী এটা নিয়ে জানতেও চাননি। তবে ইভিএম প্রকল্পটি প্রক্রিয়াধীন রয়েছে। আগামী জাতীয় নির্বাচনে ১৫০ আসনে ভোটগ্রহণ ইভিএভে হবে কিনা-জানতে চাইলে সাংবাদিকদের পরিকল্পনামন্ত্রী বলেন, এ বিষয়ে জাতীয় নির্বাচন পরিচালনা পর্ষদ চিন্তা ভাবনা করবে।

মঙ্গলবার একনেক সভায় কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্পটি দ্বিতীয়বারের মতো সংশোধনের জন্য অনুমোদন হয়। এটিসহ মোট ১১টি প্রকল্প অনুমোদন হয়। ১১ প্রকল্পের ব্যয় ১০ হাজার ৬৮৩ কোটি টাকা। প্রসঙ্গত আরও দুই লাখ ইভিএম কেনার জন্য আট হাজার ৭১১ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে প্রকল্পটি এখনও অনুমোদন দেওয়া হয়নি। প্রকল্পের ব্যয় বিশ্লেষণ করছে পরিকল্পনা মন্ত্রণালয়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit