বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

দেড় লক্ষ টাকার মোবাইল ফোন ফিরিয়ে দিলেন সিএনজি চালক ফয়জুল

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১৩৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর টিলাগড় এলাকায় প্রায় দেড় লক্ষাধিক টাকার হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিয়ে সততার অনন্য নজির স্থাপন করলেন ফয়জুল ইসলাম। তিনি কুড়িয়ে পাওয়া মোবাইলটি ফেরত দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনলাইন পোর্টালে প্রচারণাও চালান। নগরীর শাহী ঈদগাহ অফিসে শাহী ঈদগাহ উপ-পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে অবশেষে হারানো মোবাইলটি প্রমাণ পেয়ে ফেরত দেন তিনি। কুড়িয়ে পাওয়া মোবাইল ফোন ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারি সিএনজি চালক ফয়জুল ইসলাম হলেন সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অন্তর্ভূক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের সদস্য।

গত ৬ জানুয়ারি টিলাগড় এলাকা থেকে শাহী ঈদগাহ আসার পথে টিলাগড়ে মোবাইলটি কুড়িয়ে পান তিনি। জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী মাহবুবুল আলম মোবাইলটি হারানোর পরে তিনি ওই সড়ক ও আশপাশে অনেক খোঁজাখুজি করে মোবাইলটি না পেয়ে বাসায় ফিরে যান। এমনকি তিনি এ মোবাইলটি আবার ফিরে পাবেন এমন আশাও ছেড়ে দেন।

পরে তিনি সিলেটের শাহপরান থানায় একটি সাধারণ ডায়রী করেন। এক পর্যায়ে সোসাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন শাহী ঈদগাহ উপ পরিষদৈর নেতৃবৃন্দের হাতে মোবাইলটি রক্ষিত রয়েছে। পরে তিনি যোগাযোগ করে প্রমাণাদি দিয়ে মোবাইল ফোনটি শাহী ঈদগাহ উপ-পরিষদের সভাপতি মো. শাহ আলম, সম্পাদক এম বরকত আলী, সহ সভাপতি মো. হানিফ মিয়ার হাত থেকে মোবাইল গ্রহণ করেন যুক্তরাজ্য প্রবাসীর ছোট ভাই মারুফ আহমদ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit