বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

নওগাঁয় বড় ভাইয়ের কোদালের হাতলের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু-

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১৬৪ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের গুমারদহ গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের কোদালের হাতলের আঘাতে নজরুল ইসলাম (৫২) নামে এক ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, নিহত ব্যক্তির মরদেহ মঙ্গলবার বেলা ১১টার দিকে গুমারদহ গ্রামের বাড়ি থেকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, নজরুল ইসলামেরা দুই ভাই ও দুই বোন। তাঁদের বাবা মৃত আবুল হোসেনের রেখে যাওয়া সম্পত্তির ভাগ বাটোয়ারা না হওয়ায় নজরুল ইসলাম ও তাঁর বড় ভাই ফজলুর রহমানের মধ্যে মাঝে মাঝেই বিরোধ লেগে থাকতো। গত ১০ জানুয়ারি ফজলুর রহমান গ্রামের মাঠে একটি জমিতে বোরো ধান লাগানোর জন্য আইল দিতে যান। এ সময় নজরুল তাঁকে বাধা দিতে যান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ফজলুর রহমান তাঁর হাতে থাকা কোদালের হাতল দিয়ে নজরুলকে বেশ কয়েকটি আঘাত করেন।

এতে নজরুল গুরুত্বর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর অবস্থার অবনতি হলে ওই দিনই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। শৈলগাছী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, ফজলুর ও নজরুল দুই ভাই। দীর্ঘ দিন ধরে তাদের দু‘জনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। পাঁচ-ছয় দিন আগে জমি নিয়ে বিরোধের জেরে ফজলুর তার ছোট ভাইকে কোদালের হাত দিয়ে মারপিট করেন। এতে নজরুল গুরুত্বর আহত হন।

গতকাল সোমবার রাতে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। আজ সকালে লাশ গ্রামের বাড়িতে আসার পর পুলিশ খবর পেয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে যায়। ওসি ফয়সাল বিন আহসান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরেই সঠিকভাবে বলা যাবে এটি হত্যাকান্ড নাকি স্বাভাবিক মৃত্যু। তবে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযুক্ত ব্যক্তি নিহত নজরুলের বড় ভাই ফজলুর রহমান ও তাঁর স্ত্রী নার্গিস সুলতানা পলাতক রয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit