বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ট্রাক-অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় সাংবাদিক সহ ৬ জন নিহত

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১৯৬ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : পদ্মা সেতুর জাজিরা প্রান্ত এলাকায় ট্রাক-অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় সাংবাদিক সহ ৬ জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে চলন্ত এলপি গ্যাস বোঝাই ট্রাকের পেছন দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মরদেহ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুরতহাল শেষে উপজেলা প্রশাসন স্বজনদের কাছে মরদেহ সহ মানবিক সহায়তা হিসেবে প্রতি পরিবারকে দশ হাজার করে টাকা প্রদান করেছে।

শরীয়তপুর ফারয়ারসার্ভিসের ডিএডি মো: আমজাদ হোসেন ও পদ্মা দক্ষিন থানা সূত্র জানিয়েছে, ভোর সাড়ে ৪টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি টিম ঘটনা স্থলে পৌছে। সেখানে একটি এলপিগ্যাস বোঝাই ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে দুমরে মুচরে যায়। অ্যাম্বুলেন্সে দৈনিক নবচেতনার বরিশাল ব্যুরো চীফ মো: মাসুদ রানা সহ ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়। নিহতদের মধ্যে দুই জন নারী ও ৪ জন পুরুষ। ট্রাকের চালক ও হেলপার পলাত।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: মাহমুদুল হাসন জানান, আমাদের এখানে মরদেহের সুরত হাল শেষে স্বজনদের সাথে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হয়েছি। তারা হলেন, দৈনিক নবচেতনার বরিশাল ব্যুরো চীফ বরিশাল জেলার আগৈলঝরার মো: সোবাহান মৃধার ছেলে মো: মাসুদ রানা (৩৮), অ্যাম্বুলেন্স চালক খুলনা জেলার দিঘলিয়া থানার চান্দনি গ্রামের মো: কাউছার হাওলাদারের ছেলে রবিউল ইসলাম (২৯), হেলপার মাদারীপুর জেলার রাজৈর থানার মোস্তফাপুর গ্রামের জিলানি (২৮), ক্যান্সার রোগি পটুয়াখালী জেলার বাউফল থানার কারখানা গ্রামের লতিফ মোল্লার স্ত্রী জাহানারা বেগম (৫৫), মেয়ে লুৎফুন নাহার লিমা (২৮) ও একই জেলার দশমিনা থানার আদমপুর গ্রামের রাজ্জাক মল্লিকের ছেলে ফজলে রাব্বি (২৮)।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুল হাসান সোহেল বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আমরা প্রত্যেকের পরিবারের সাথে যোগাযোগ ও আলোচনা করে দুপুর দেড়টার মধ্যে মরদেহ হস্তান্তর করা হয়েছে। জাজিরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি পরিবারকে দশ হাজার করে টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit