শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

পাঁচ তারকা হোটেলে ২৩ লাখ রুপি বাকি, পালালেন তিনি…

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিজেকে পরিচয় করিয়ে দিয়েছিলেন আবুধাবি রাজপরিবারের সদস্য হিসেবে। থেকেছেন ভারতের রাজধানী দিল্লির একটি অভিজাত পাঁচ তারকা হোটেল। চার মাস থেকে ২৩ লাখ রুপি বিল বাকি রেখেই পালিয়েছেন তিনি।

লিলা প্যালেস হোটেল কর্তৃপক্ষ ওই ব্যক্তির খোঁজে অবশেষে দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছে।

২০২২ সালের আগস্ট মাসের ১ তারিখ লিলা প্যালেসে ওঠেন মোহাম্মদ শরিফ নামের ওই ব্যক্তি। থাকেন ৪২৭ নম্বর কক্ষে। ২০ নভেম্বর হোটেল থেকেই উধাও হয়ে যান। হোটেল কর্মীরা দাবি করেছেন, ওই ব্যক্তি হোটেল রুম থেকে কিছু জিনিস চুরি করে নিয়ে গেছে।

হোটেলে ওঠার সময় শরিফ নিজেকে সংযুক্ত আরব আমিরাতে বাসিন্দা হিসেবে পরিচয় দেন এবং আবুধাবির রাজপরিবারের সদস্য শেখ ফালাহ বিন জায়েদ আল নাহিয়ানের ঘনিষ্ঠ বলে জানান।

দাবি করেনে শেখ ফালাহ’র ব্যক্তিগত ব্যবসার দেখাশোনা করতেই তিনি ভারতে এসেছেন। এসময় তিনি একটি ব্যবসায়িক কার্ড, আমিরাতের একটি রেসিডেন্স কার্ড ও অন্যান্য তথ্য-প্রমাণও সরবরাহ করেন।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, চার মাসে তার ৩৫ লাখ রুপি বিল আসে। সাড়ে ১১ লাখ রুপি শোধ করলেও বাকিটা শোধ করেননি।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit