বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নোলানের ছবির জন্য ‌‘স্পাইডার-ম্যানের’ শুটিং পেছাতে অনুরোধ করেন টম হল্যান্ড জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা সকালে খালিপেটে কাঁচা হলুদ চিবিয়ে খাচ্ছেন? জেনে নিন উপকারিতা হরমুজ খুলে দিলেও ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: যুক্তরাষ্ট্র সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

ভোট চুরির রাজনীতি করে অসুস্থ হয়ে গেছে বিএনপি: কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১৪৮ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতারা অসুস্থ হলে হাসপাতালে যাবেন। এতে কটাক্ষ করার কিছু নেই। তবে নেতিবাচক রাজনীতি করে অসুস্থ হলে বিএনপিকেও হাসপাতালে যেতে হবে। ধ্বংসের রাজনীতি করে, ষড়যন্ত্রের রাজনীতি করে, মানুষ হত্যার রাজনীতি করে, ভোট চুরির রাজনীতি করে দলটি অসুস্থ হয়ে গেছে। হাসপাতালে তাদের যাওয়ার দরকার। এজন্য বিএনপিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে।

সোমবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াতের জঙ্গিবাদ, নৈরাজ্য, অপপ্রচার ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, কেউ আগুন দিয়ে সন্ত্রাস করবে। কেউ লাঠি নিয়ে খেলতে চাইবে। কেউ অশান্তি সৃষ্টি করবে। রাস্তা অবরোধ করে জনগণকে দুর্ভোগের ফেলবে সে অবস্থায় জনগণের জানমাল নিরাপত্তায় আমরা জনগণের পাশে আছি।

এজন্যই আজকের এই শান্তির সমাবেশ। আর বিএনপির আয়োজন হচ্ছে অশান্তির এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিক্ষোভ সমাবেশ তারা করছেন। সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো হুমায়ুন কবির।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit