বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারির ঘোষণা অনুমোদন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য কেন্দ্রীয় প্রশাসনের পক্ষ থেকে সহায়তারও ঘোষণা দেওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে, ২৬ ডিসেম্বর থেকে ঝড়ে ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। লাখ লাখ মানুষ বন্যার কবলে পড়েছেন। এ পর্যন্ত কমপক্ষে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাজার হাজার মানুষকে তাদের বাড়ি ছাড়তে বলা হয়েছে। বন্যা, বিদ্যুৎ বিভ্রাট, কাদা ধসে ক্যালিফোর্নিয়ায় বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে ভোগান্তি আরও বেড়েছে।

বিবিসি জানিয়েছে, ক্যালিফোর্নিয়াতে সবাই এখন ফোনের দিকে তাকিয়ে আছে এটা শোনার অপেক্ষায় যে, তাদের বাড়ি ছাড়তে হবে কি না। আবার নিজ বাড়ি ছাড়তে হলে কোথায় যাওয়া নিরাপদ হবে তা নিয়েও ভাবনায় আছেন তারা। হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, তীব্র শীতকালীন ঝড়, বন্যা, ভূমিধস এবং কাদা ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় রাজ্য, উপজাতীয় এবং স্থানীয় প্রশাসনের পুনরুদ্ধারমূলক কার্যক্রমে সহায়তার অংশ হিসেবে বাইডেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সহায়তার নির্দেশ দিয়েছেন। মার্সেড, স্যাক্রামেন্টো এবং সান্তা ক্রুজ কাউন্টিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাও কেন্দ্রীয় সরকারের সহযোগিতা পাবেন।

সূত্র : রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit