শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মুদ্রাস্ফীতি ও খাদ্য ঘাটতির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করাচিতে এক কেজি আটা বিক্রি হচ্ছে ১৪০-১৬০ রুপিতে। একই অবস্থা ইসলামাবাদ ও পেশোয়ারেও। সেখানে এক কেজি আটার দাম দেড়শ টাকার বেশি।  খাবারের আকাশচুম্বী মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মাঠে নেমেছেন দেশটির বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শিয়া উলেমা কাউন্সিল, পাকিস্তান পিপলস পার্টি (ভুট্টো), তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান, সিন্ধু তারাক্কি পাসান্দ পার্টিসহ বেশ কয়েকটি দলের নেতাকর্মীরা লারকানা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছেন। ডনের বরাত দিয়ে এ খবর দিয়েছে এএনআই। 

বিক্ষোভে সরকারকে কম মূল্যে আটা সরবরাহের আহ্বান জানিয়েছেন শিয়া উলেমা কাউন্সিল ও সিন্ধু তারাক্কি পাসান্দ পার্টির নেতারা। এ সময় দুর্নীতিবাজ মজুতদারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রতিবাদ ও বিক্ষোভকারীরা। তাদের দাবি, কিছু মজুতদার বেশি দামে আটা বিক্রি করছে। এসব ব্যবসায়ীকে শাস্তির আওতায় এনে প্রতি কেজি আটা ৬৫ রুপিতে বিক্রির ব্যবস্থা নিতে বলেন তারা। 

সম্প্রতি অর্থনৈতিক নানা সংকটে ভুগছে পাকিস্তান। আটার মূল্যবৃদ্ধির কারণে অনেকে কমদামে সরকারি আটা সংগ্রহের জন্য ট্রাকের পেছনে লাইনে দাঁড়ান। গত ৭ জানুয়ারি ট্রাকের পেছনে আটা সংগ্রহ করতে গিয়ে প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে এক ব্যক্তির প্রাণ গেছে।  

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit