বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১৭৭ Time View

ডেস্ক নিউজ : আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। যা দিনের বেলায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এসময়ে সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

শনিবার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন। তিনি জানান, আগামী ২৪ ঘণ্টা আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগরে দু’এক জায়গায় গুঁড়ি গুঁড়ি/হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া নওগাঁ ও মৌলভীবাজারসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।

নাজমুল হক জানান, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৬.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আগামী দুই দিনে রাতের তাপমাত্রা কমলেও আগামী পাঁচ দিনে আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৩/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit