শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

চাঁন মিয়া শাহ’র মাজার ও দরবার শরীফে ওরশ নিয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৩১৬ Time View
ছবি ক্যাপশন-   চাঁন মিয়া শাহ (রহ:)-কলসী ওয়ালার ফুলবাগান দরবার শরীফ ।

নরসিংদী জেলা প্রতিনিধি : বিভিন্ন অনলাইন গণমাধ্যমে নরসিংদীর বেলাবতে ”কলাগাছ দিয়ে গড়ে তোলা মাজারে ৩৫ বছর ধরে চলছে ওরশ শরীফ” এবং দৈনিক সমকালে “মাজারের ওরসে অসামাজিক কার্যকলাপ, ক্ষোভ এলাকায়” সহ বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছেন (চাঁন মিয়া শাহ (রহ:)-কলসী ওয়ালা) ফুলবাগান দরবার শরীফ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি মেম্বার মো: জয়নাল আবেদীন।

বেলাব উপজেলার বারৈচা গ্রামের ওই দরবার শরীফ নিয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যায় মো: জয়নাল আবেদীন জানান, ১৯৮৭ সালের ১০ জানুয়ারি বারৈচা গ্রামের চাঁন মিয়া শাহ (রহ:)-কলসী ওয়ালা মারা যান। তিনি যে বাড়িতে (নতুন বাড়ি হিসেবে পরিচিত) বসবাস করতেন সেখানেই তিনি মারা যান। আমৃত্যু তিনি ওই বাড়িতে ভক্তদের নিয়ে মাহফিল করতেন। তাঁর মৃত্যুর পর মাহফিলের স্থানে গোসল ও কবর খোড়া হলেও পারিবারিক ও সামাজিক সিদ্ধান্তে পরে একই গ্রামে তাঁর পুরাতন বাড়িতে তাকে দাফন করা হয়। নতুন বাড়ির প্রথম খোড়া করা কবরস্থান ও গোসল করানোর স্থানকে তৎকালীন এলাকার বিশিষ্ট একজন ইসলামী চিন্তাবিদের সিদ্ধান্তে দরবার শরীফ ঘোষণা হয়। যার নাম হয় “ফুলবাগান দরবার শরীফ”।   

এরপর দুই পৃথক স্থান মাজার শরীফ ও ফুলবাগান দরবার শরীফে প্রতি বছর একই তারিখে ওরশ করে আসছেন চাঁন মিয়া শাহ (রহ:)-কলসী ওয়ালার ভক্তবৃন্দরা। সংবাদগুলোতে নতুন বাড়ির ফুলবাগান দরবার শরীফকেও মাজার উল্লেখ করা হয়েছে। যা আসলে মাজার নয়, দরবার শরীফ। নিয়ম অনুযায়ী দরবার শরীফেও ওরশ মাহফিল করা যায়।  

এছাড়া এখানে ওরশে অসামাজিক কার্যকলাপের অভিযোগ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি কুচক্রী মহলের দ্বারা ফুলবাগান দরবার শরীফের বিরুদ্ধে জেলা প্রশাসনে করা লিখিত অভিযোগে উল্লেখিত তথ্য ভুল, উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা। ৩৫ বছর ধরে অত্যন্ত সুন্দর পরিবেশে এখানে ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। যা এলাকাবাসীসহ স্থানীয় প্রশাসন অবগত।      

 

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit