শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

সংবিধান সংশোধন করে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা উচিৎ: চুন্নু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, বাংলাদেশের সব ক্ষমতা এক জনের হাতে। একজনের হাতে সব ক্ষমতা থাকলে সে স্বৈরাচার হতে বাধ্য। ক্ষমতার ভারসাম্য জরুরি হয়ে পড়েছে। প্রয়োজনে সংবিধান সংশোধন করে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা উচিৎ। 

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপির পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় মুজিবুল হক চুন্নু এমপি বলেন, দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দলবাজির কারণে দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপি’র ওপর অনাস্থা প্রকাশ করেছে। দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বিপরীতে বিকল্প শক্তি দেখতে চায়। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বিপরীতে জাতীয় পার্টিকে বিকল্প শক্তি হিসেবে দেখতে চায়। তাই জাতীয় পার্টিকে আরো শক্তিশালী সংগঠনে পরিণত করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান মুজিবুল হক চুন্নু এমপি। 

কর্মশালায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উপস্থিত ছিলেন চীফ অফ পার্টি ডানা আই গোল্ড ড. মো. আব্দুল আলিম, গোলাম মোস্তফা, লিপিকা বিশ্বাস, সাম্মি লায়লা ইসলাম। কর্মশালায় অংশ নিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, রানা মোহাম্মদ সোহেল এমপি, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, নাজমা আক্তার এমপি, মোস্তফা আল মাহমুদ, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ড. মেহেজেবুন্নেসা রহমান টুম্পা, হেনা খান পন্নী, নাজনীন সুলতানা, মাসরুর  মওলা, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, নিগার সুলতানা রানী, আহসান আদেলুর রহমান (আদেল) এমপি, ইকবাল হোসেন তাপস, এইচ এম শাহরিয়ার আসিফ,জসিম উদ্দিন ভূইয়া, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, রাহগীর আল মাহি সাদ এরশাদ এমপি, বেলাল হোসেন, মোঃ হেলাল উদ্দিন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, কেন্দ্রীয় সদস্য ফারহিন হাসান, ইলোরা চৌধুরী।

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit