সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
তিন দিনেই ৩৮৪ কোটি, এবার হংকংয়ে ‘রামায়ণ’ ‘অনেক ডিসেম্বর আসবে-যাবে, আওয়ামী লীগ আর ফিরবে না’ শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৩৩ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হয় কাজের মাধ্যমে: আইনমন্ত্রী নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর ১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি তাহের, সম্পাদক বাবুল প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

দুর্গাপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম অভাবে অনিশ্চিত ভবিষ্যত

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১৪৪ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ফারংপাড়া গ্রামের গৃহবধূ হাজেরা খাতুন একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার (১৩ জানুয়ারি) গভীর রাতে পৌর শহরের তালুকদার ক্লিনিকে অপারেশনের মাধ্যমে দুই ছেলে ও এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

হাজেরা খাতুন উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের ফারংপাড়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। বাবুল মিয়া পেশায় একটি স্বর্ণের দোকানের কর্মচারী। নবজাতক দুই ছেলে, এক কন্যা ও তাদের মা ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকগণ। এদিকে একসঙ্গে তিন সন্তান জন্মে খুশি হলেও তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হাজেরা বাবুল দম্পতি। এই দম্পতির ঘরে আরও দুই মেয়ে ও তিন ছেলে সন্তান রয়েছে।

স্বজনরা জানান, সন্ধ্যায় হঠাৎ করে প্রসব বেদনা উঠলে জরুরী ওই ক্লিনিকে নিয়ে এলে রাতেই অপারেশনের মাধ্যমে দুই ছেলে ও এক কন্যা সন্তানের জন্ম দেন গৃহবধূ হাজেরা খাতুন। তারা আরও বলেন, নিজের সম্পদ বলতে কিছুই নেই বাবুল মিয়ার। স্বর্ণের দোকানে কাজ করে কোনোমতে সংসার চলে তার।

নবজাতকের দাদি জাহেরা খাতুন বলেন, তিন সন্তান এক সঙ্গে জন্ম নেওয়ায় আমরাও খুশি তবে দুচিন্তায়ও আছি। একজনের উপার্জনে কোনোমতে তাদের সংসার চলে। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করব। দেশবাসীর কাছে সন্তানদের জন্য দোয়া চান পিতা বাবুল মিয়া।

কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit