শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন বিষয়ে আশ্বস্ত করলেন কমিশনার আগস্ট মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসীর উদ্যােগে স্বল্প আয়ের মানুষের জন্য“সহযোগীতার দেওয়াল উদ্বোধন।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ২৪০ Time View
জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি প্রতিনিধি : যার আছে সে দিয়ে যান-যার নাই সে নিয়ে যান” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে যাত্রা শুরু হলো “সহযোগীতার দেওয়াল”। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য সহযোগিতার হাত বাড়ালেন খাগড়াছড়ি পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী।এ দেওয়াল থেকে হতদরিদ্র অসহায় মানুষ নিতে পারবেন তাদের পছন্দের নারী-পুরুষ থেকে শুরু করে ছোট বাচ্চাদের ব্যবহারের জন্য নতুন ও পুরাতন কাপড়।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি ২০২৩) বিকেলে খাগড়াছড়ির মুক্ত মঞ্চে “সহযোগীতার দেওয়াল” এর উদ্বোধন করেন,খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক এর সহধর্মীনি  খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী রেহানা ফেরদৌসী। খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক সভানেত্রী  বলেন,বঙ্গবন্ধুর দেশে,পুলিশ আছে জনতার পাশে-এ উক্তিকে সামনে রেখে পুলিশ যে সব সময় জনগণের পাশে আছে সে উপলব্দি থেকে শীতের মধ্যে পুনাকে পক্ষ থেকে খাগড়াছড়ি অসহায় জনগণের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু পুলিশ নয়,এ সমাজের বিত্তবান ও যাদের স্বামর্থ আছে তারাই নিজ নিজ দায়িত্ববোধ থেকে অসহায়-দারিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে থেকে ভালোবাসার উপহার পৌঁছে দিতে তিনি অনুরোধ জানান।
খাগড়াছড়ি পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী এর মানবিক উদ্যােগে সহযোগিতার দেওয়াল উদ্বোধন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন  খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সহ-সভানেত্রী  অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মাহমুদা বেগম, খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সহ-সভানেত্রী ও  খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতির সদস্য শ্রাবনী পাল,খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. আরিফুর রহমান, খাগড়াছড়ি ট্রাফিক ইন্সপেক্টর টিআই সুপ্রিয় দেব,সহ পুলিশের অন্যান্যে কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit