বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৯৭ Time View
রফিকুল ইসলাম সুজন,ঠাকুরগাঁও প্রতিনিধি। ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সন্ধ্যায় শহরের উড়াও পাড়ায় ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য ও শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।
ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও দৈনিক ঠাকুরগাঁওয়ের খবর পত্রিকার সম্পাদক বিধান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম রঞ্জু, নাট্য ও বিনোদন বিষয়ক প্রযোজনা সংগঠন ‘সৃজন’ এর পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বার্ণসিনা প্রোডাকশনের নির্বাহী পরিচালক এন্টুনী ডেভিড নীল প্রমুখ।
এসময় ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, সদস্য সুমনা সাথী, মাসুদ রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য ও কম্বল গ্রহিতা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিধান চন্দ্র দাস বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় সমাজের পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় মানুষদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে শীতার্ত ও অসহায় মানুষদের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

কম্বল পেয়ে সমাজের পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য ও অসহায় মানুষেরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের এ উদ্যোগকে সাধুবাদ জানান।কি

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit