শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সেনার বুক থেকে বের হলো অবিস্ফোরিত গ্রেনেড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এক ইউক্রেনীয় সেনার বুক থেকে সার্জারির মাধ্যমে অবিস্ফোরিত একটি গ্রেনেড সফলভাবে অপসারণ করা হয়েছে। কিয়েভের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। 

ইউক্রেনের উপমন্ত্রী হান্নান মালিয়ার বলেন, আহত ইউক্রেনীয় সেনারা বুক থেকে বিস্ফোরক দ্রব্যটি সরিয়ে ফেলতে সক্ষম হন সার্জনরা। ওই গ্রেনেডের ছবিও প্রকাশ করেছেন চিকিৎসক। যেটিতে স্পষ্ট গ্রেনেডটি দেখা যাচ্ছে। 

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, সামরিক চিকিৎসকরা ওই সেনারা শরীর থেকে (VOG) গ্রেনেড অপসারণের একটি গুরুত্বপূর্ণ অপারেশন করেছেন।

ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো বলেন, অস্ত্রোপচারের সময় ইলেক্ট্রোকোগুলেশন ব্যবহার না করেই অপারেশন করা হয়েছিল। কারণ গ্রেনেডটি যেকোনো মুহূর্ত বিস্ফোরিত হওয়ার আশঙ্কা ছিল। 
তিনি বলেন, অস্ত্রোপচারের সময় বোমা ডিসপোজাল স্কোয়াডের দুই সদস্য উপস্থিত ছিলেন। যদিও আর বিস্ফোরণ হয়নি। এখন ওই সেনাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

একটি ছবিতে দেখা গেছে অস্ত্রোপচারের পর সার্জন বিস্ফোরকটি হাতে ধরে রেখেছেন।  

বৃহস্পতিবার ভোরে এক টেলিগ্রাম পোস্টে গেরাশচেঙ্কো লিখেছেন, গ্রেনেডের অবিস্ফোরিত অংশটি হৃদপিন্ডের নিচ থেকে নেওয়া হয়েছিল। গ্রেনেডটি বিস্ফোরিত হয়নি, তবে এটি বিস্ফোরক ছিল। 

কিউএনবি/অনিমা/১২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit