বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া ট্রাম্পের কঠোর সমালোচনায় পোপ লিও, ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইরান যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ প্রধানমন্ত্রীর আরও দুই বিশেষ সহকারী নিয়োগ কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পেনাল্টিতে গোল না হলে ফল ভিন্ন হত: অর্পিতা বিশ্বাস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা জরুরি: কৃষিমন্ত্রী জৈব পদ্ধতিতে লটকন চাষে সফল উদ্যোক্তা, বাড়ছে কৃষকের আগ্রহ চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব

মার্কিন ফার্স্টলেডির ত্বক থেকে ক্যান্সার আক্রান্ত কোষ অপসারণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের ত্বক থেকে ক্যান্সারাক্রান্ত দুটি কোষ অপসারণ করা হয়েছে। ডাক্তাররা বুধবার ছোট্ট একটি অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে কোষগুলো অপসারণ করেন। হোয়াইট হাউসের চিকিৎসক এ কথা জানিয়েছেন। খবর এএফপির।

অস্ত্রোপচার শেষে তিনি ভালো আছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের ডাক্তার কেভিন ও’কন্নর। দিন শেষে তিনি হোয়াইট হাউসেও ফিরে আসেন।

চিকিৎসকরা জিল বাইডেনের ডান চোখের পাশে একটি ছোট ক্ষত শনাক্ত করে তা ক্যান্সারাক্রান্ত কিনা পরীক্ষা করেন। ক্যান্সার চিহ্নিত হওয়ায় তা অপসারণ করা হয়।

এর আগে জিল বাইডেনের বুকের বাম পাশে ডাক্তাররা এ ধরনের আরেকটি ক্ষত শনাক্ত করেন। এটিও ক্যান্সারে রূপ নেওয়ায় ডাক্তাররা একই প্রক্রিয়ায় তা অপসারণ করেন।

উল্লেখ্য ৭১ বছর বয়স্ক জিল বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বয়স্ক ফার্স্ট লেডি। তার স্বামী জো বাইডেন (৮০) দেশটির সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। 

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit