বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

ফাইনালের আগে দেখা হচ্ছে না নাদাল-জোকোভিচের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বছরের প্রথম টেনিস গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন। তার আগে আজ অনুষ্ঠিত হয়েছে ড্র। যেখানে প্রথম রাউন্ডে জ্যাক ড্রাপারকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। অন্যদিকে নোভাক জোকোভিচ টুর্নামেন্ট শুরু করবেন রবের্তো কারবায়েস বায়েনার বিপক্ষে।

টুর্নামেন্টের ফাইনালের আগে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই নাদাল-জোকোভিচ। পুরুষদের ইতিহাসে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ডটা বাড়িয়ে নিতেই অস্ট্রেলিয়ান ওপেনে এসেছেন নাদাল। গত বছর এখানেই এককভাবে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামের মালিক হয়েছিলেন তিনি। এরপর ফ্রেঞ্চ ওপেনে জেতেন ২২ তম গ্র্যান্ড স্ল্যাম।  

নাদালের থেকে একটি শিরোপা কম নিয়ে তালিকার দুইয়ে আছেন জোকোভিচ। গত বছর অস্ট্রেলিয়ায় প্রবেশ করার পরও তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। যে কারণে নিজের সবচেয়ে প্রিয় টুর্নামেন্টটি খেলতে পারেননি এই সার্বিয়ান তারকা। এবার অবশ্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে তার। কিছুদিন আগেই অ্যাডিলেইড ইন্টারনেশনাল জিতে প্রস্তুতি সেরেছেন তিনি। তাই নাদাল বর্তমান চ্যাম্পিয়ন হলেও অনেকেই শিরোপা প্রত্যাশির তালিকায় এগিয়ে রাখছেন জোকোভিচকে। কেননা এখানে তার শিরোপা জেতার সংখ্যা ৯টি।

এদিকে নারী এককে প্রথম রাউন্ডে ইউলে নিয়েমিয়ারের বিপক্ষে লড়বেন শীর্ষ বাছাই ইগা শিওনতেক। গতবারের রানার্সআপ ড্যানিয়েল কলিন্সের প্রতিপক্ষ অ্যানা কালিনস্কায়ার। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে এবারের আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দুইবারের চ্যাম্পিয়ন ন্যাওমি ওসাকা। শুধু অস্ট্রেলিয়ান ওপেন নয়, এবছরই তাকে টেনিস কোর্টে আর দেখা যাবে না।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit