মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার

মোনালি ঠাকুরের সঙ্গে গাইলেন ফাহিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক : ১৫ বছর ধরে গান করছেন মেধাবী সংগীতশিল্পী ফাহিম ইসলাম। ২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ২০১০ সালে ‘কেনো বলো না’ এবং ২০১৩ সালে ‘বলছি তোমায়’ শিরোনামে আরও ২টি একক অ্যালবাম প্রকাশ করেন। এছাড়া প্রায় ১৫টি সিঙ্গেল গান প্রকাশ করেও শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন এই গায়ক।

ফাহিম এবার প্রথমবারের মতো গান গাইলেন ভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরের সঙ্গে। গানটির শিরোনাম ‘ছেড়ো না আমায়’। এটির কথা লিখেছেন কলকাতার দেবাংশু সেনগুপ্ত। সুর  করেছেন আকাশ সেন এবং সংগীতায়োজন  করেছেন বব ।

এরইমধ্যে গানটির ভিডিও তৈরির কাজও হয়ে গেছে। কক্সবাজারের মনোরকম সব লোকেশনে ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে। ভিডিওতে গায়ক ফাহিমের সঙ্গে রোমান্সে মেতেছেন মডেল পূর্ণিমা বৃষ্টি। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা।

গান-ভিডিওটি প্রসঙ্গে ফাহিম ইসলাম বলেন, ‘ভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরের কণ্ঠটি আমার ভালো লাগে। তাই তার সঙ্গে এই দ্বৈত গানটি করা। গানটি রোমান্টিক ঘরানার। ফিল্মি স্টাইলের। ভিডিওটিও সেভাবেই করা হয়েছে। পুরো গান-ভিডিওটি শ্রোতা-দর্শকদের আনন্দ জোগাবে, ভালো অনুভূতি দেবে’।

‘ছেড়ো না আমায়’ প্রযোজনা করেছে ডেডলাইন মিউজিক। আগামী ২০ জানুয়ারি ইউটিউবে প্রতিষ্ঠানটির নিজস্ব চ্যানেলে এটি উন্মুক্ত করা হবে।

কিউএনবি/অনিমা/১২ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit