শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রামগড় তথ্য অফিস এর আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১৩৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার রামগড় তথ্য অফিসের   আয়োজনে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে রামগড় উপজেলার সোনাইআগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি ২০২৩ইং)সকালের দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে রামগড় উপজেলার সোনাইআগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেনে। এসময় রামগড় থানার ইন্সপেক্টর তদন্ত রাজীব কুমার কর, সহকারী উপজেলা তথ্য অফিসার আবু ইউসুফ,  প্রধান শিক্ষক ম্রাগ্য মগ, সহকারী শিক্ষকবৃন্দ,বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতিসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। 
প্রথম থেকে অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের দুটি বিভাগে ভাগ করে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরবর্তীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ে আলোচনাসভা এবং চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনীসহ বঙ্গবন্ধুর জীবনভিত্তিক বই ও সনদ বিতরন করা হয়।

পরবর্তীতে ছাত্র-ছাত্রীদের কে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ক প্রামাণ্যচিত্র “স্বাধীন বাংলায় ফিরে এলেন বঙ্গবন্ধু” প্রদর্শন করা হয়। এছাড়াও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে আওতাধীন উপজেলাগুলোতে চলচ্চিত্র প্রদর্শন এবং পোস্টার বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit