শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

পাপুয়া নিউ গিনির সঙ্গে দ্রুত নিরাপত্তা চুক্তি চায় অষ্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাপুয়া নিউ গিনির সঙ্গে দ্রুত নিরাপত্তা চুক্তি করার আহ্বান জানিয়েছেন অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজ।

অষ্ট্রেলিয়ান সরকারের প্রশান্ত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাব পরিহার করতে চায়, এ কারণে আলবানিজ বৃহস্পতিবার এ আহ্বান জানিয়েছেন।

বিদেশী সরকার প্রধান হিসেবে আলবানিজ প্রথমবারের মতো পাপুয়া নিউ গিনির পার্লামেন্টে ভাষণ দেন। এ সময়ে তিনি সম্পদ সমৃদ্ধ প্রশান্ত মহাসাগরীয় দেশটির আইন শৃঙ্খলাকে ব্যাহত না করে একটি নিরাপত্তা চুক্তির বিষয়ে আলোচনার জন্যে দ্রুত উপসংহার টানার আহ্বান জানান।

দু’দিনের সফরে থাকা আলবানিজ বলেন, এ চুক্তি হবে গভীর বিশ্বাস ভিত্তিক এবং চুক্তিটি আঞ্চলিক নিরাপত্তা মোকাবেলায় পারিবাহিক আবহের ভিত্তিতে তৈরি হবে।

কোভিড-১৯ এর কারনে আলবানিজের সফর কিছুটা দেরিতে শুরু হয়েছে। মূলত ডিসেম্বরে তার সফরটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

উল্লেখ্য, চীনের ক্রমবর্ধমান কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক প্রভাবে গভীরভাবে উদ্বিগ্ন আলবানিজের মধ্য বামপন্থী সরকার ২০২২ সালের মে মাসের নির্বাচনের পর থেকে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সাথে দ্রুতই এ ধরনের  চুক্তিতে যাওয়ার কার্যক্রম চালাচ্ছে।

পাপুয়া নিউগিনি ১৯৭৫ সালে অষ্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা পেয়েছে। উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। এছাড়া পাপুয়া নিউগিনি অষ্ট্রেলিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি সাহায্য পায়। চলতি বছরের সাহয্যের পরিমাণ ধরা হয়েছে ৩৩ কোটি মার্কিন ডলার।

কিউএনবি/অনিমা/১২ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit