মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার

দ্বিতীয় বিয়ের পর নামের সঙ্গে ‘ফাতিমা’ যোগ করলেন রাখি সাওয়ান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : গত বছরই ফের বিয়ে সেরেছেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। পাত্র আদিল খান দুরানি। সাবেক স্বামী রিতেশের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আদিল খানের সঙ্গে দ্বিতীয় বিয়ে সেরেছেন তিনি।  

গতকাল বুধবার তার রেজিস্ট্রি ম্যারেজের ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আদিলকে বিয়ের পর নিজের নাম পরিবর্তন করে এখন তিনি ‘রাখি সাওয়ান্ত ফাতিমা’।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, আদিলের সঙ্গে বিয়ে সারার পরই নিজের নাম পরিবর্তন করেছেন রাখি। চুপি চুপি বিয়ে করে নিয়েছেন রাখি সাওয়ান্ত। দীর্ঘদিনের প্রেমিক আদিল খান দুরানিকেই বিয়ে করেছেন তিনি।

রাখি-আদিলের বিয়ের ভাইরাল ছবিতে দেখা গেছে, রেজিস্ট্রির কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দুজনে। গলায় পরা বরমালা। আরও একটি ছবি ছড়িয়েছে। যেখানে রাখি পরে আছেন লাল রঙের সালোয়ার। রেজিস্ট্রির কাগজে সাইন করছেন। আর দেখতে পাওয়া তারিখ অনুয়ায়ী ২০২২ সালের ২ জুলাই হয়ে গেছে বিয়েটা, যা এতদিন সবার থেকে তারা গোপন রেখেছিলেন। 

এর আগে সালমান খানের বিগ বস ১৫-এর ঘর থেকে বেরিয়ে রিতেশের সঙ্গে বিয়ে করেছিলেন রাখি। যদিও সেই বিয়ে বেশি দিন টেকেনি। তিক্ত বিচ্ছেদ হয়েছিল প্রাক্তন দম্পতির। এর পর বয়সে ছোট আদিলের প্রেমে পড়েন রাখি।

কিউএনবি/অনিমা/১২ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit