শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বড় বিস্ফোরণ, বহু হতাহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরিত হয়েছে। বুধবার এ ঘটনায় অন্তত ২০ জন নিহত ছাড়াও আহত হয়েছেন অনেকে। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এক ব্যক্তি হাতে থাকা একটি ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণটি ঘটায়। এতে হতাহতের ঘটনা ঘটে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অবস্থান করা বার্তাসংস্থা এএফপির এক কর্মী বলেন, আমি অন্তত ২০ থেকে ২৫ জনকে দেখেছি। আমি জানি না তাদের মধ্যে কতজন মারা গেছে বা আহত হয়েছে। তবে আমি লোকটিকে নিজেকে উড়িয়ে দিতে দেখেছি। তিনি আরও বলেন, লোকটি আমার গাড়ির পাশ দিয়ে যাওয়ার কয়েক সেকেন্ড পরেই একটি বিকট শব্দ হয়।

স্থানীয় বাসিন্দা ও সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম মন্ত্রণালয়ের কাছে একটি বিকট বিস্ফোরণের খবর দিয়েছে। তালেবান পরিচালিত পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit