শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

উদ্ধার হওয়া নথিতে কী ছিল জানা নেই, বললেন বাইডেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার ভাইস প্রেসিডেন্ট থাকার সময় ব্যবহূত দপ্তর থেকে সরকারি নথিপত্র উদ্ধারের ঘটনায় বিষ্ময় প্রকাশ করেছেন। গত মঙ্গলবার তিনি বলেছেন, নথিগুলো কী বিষয়ে তা তিনি জানেন না। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে এক শীর্ষ বৈঠকের পর জো বাইডেন সাংবাদিকদের বলেন, ‘লোকজন জানে, আমি গোপন নথিপত্র, গোপন তথ্য খুবই গুরুত্ব দিয়ে দেখি। আমার ওই দপ্তর থেকে সরকারি নথি পাওয়া গেছে জেনে আমি বিষ্মিত। তবে ওইসব নথিতে কী আছে তা আমি জানি না।’ 

বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। তখন তিনি ওয়াশিংটন ডিসির একটি গবেষণা প্রতিষ্ঠানের একাংশ নিজের কার্যালয় হিসেবে ব্যবহার করেছিলেন। সরকারি নথিগুলো সেখানেই পাওয়া গিয়েছে। বাইডেনের বিশেষ আইনজীবী রিচার্ড সউবার সোমবার বলেছেন, অফিসটি খালি করার সময় গত নভেম্বরে বাইডেনের আইনজীবীরা নথিগুলো পান। এগুলো জাতীয় সংগ্রহশালায় জমা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ বিষয়ে তদন্ত করছে এবং নথিগুলো পর্যালোচনা করছে। বিষয়টির দ্রুতই মীমাংসা হবে বলে আশা করছেন প্রেসিডেন্ট বাইডেন। গত বছরের আগস্টে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন থেকে বেশ কিছু গোপন নথি উদ্ধার করা হয়। ২০২০ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি হোয়াইট হাউজ থেকে নথিগুলো সরিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit