শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সত্যি কী লবণখনি সমৃদ্ধ সোলেদারের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া?

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৯১ Time View

রাশিয়ার ওয়াগনার বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লবণখনি সমৃদ্ধ শহর সোলেদারের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে।

 ভাড়াটে সেনাদের নিয়ে ওয়াগনার বাহিনী গঠিত। সংস্থার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত।

ওয়াগনারপ্রধান বলেন, যুদ্ধবন্দীর সংখ্যা আগামীকাল ঘোষণা করা হবে। এর বাইরে তিনি বিস্তারিত কিছু বলেননি। রাশিয়ার জন্য সোলেদার ও শহরটির বিপুল লবণখনির নিয়ন্ত্রণের প্রতীকী, সামরিক ও বাণিজ্যিক মূল্য আছে।

এর আগে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, চার দিন ধরে অগ্রসর হওয়ার পর রুশ সেনা ও ওয়াগনার যোদ্ধারা সোলেদারের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সোলেদারের কেন্দ্রে লড়াই অব্যাহত থাকা নিয়ে ওয়াগনারপ্রধানের মন্তব্যে বোঝা যায়, শহরটি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি রাশিয়া। যদিও তার বক্তব্যে বলা হয়েছে, গোটা শহর ওয়াগনারের কবজায় রয়েছে।

তবে ভাড়াটে রুশ সেনাদের সোলেদার নিয়ন্ত্রণের তথ্য অস্বীকার করেছে ইউক্রেনের সেনাবাহিনী। বাহিনীর পূর্ব কমান্ডের মুখপাত্র সেরহি চেরেভাতি বলেছেন, সেখানে তীব্র লড়াই চলছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করা যায়। টেলিভিশনে ইউক্রেন বাহিনীর এই কমান্ডার বলেন, ‘সোলেদারের যুদ্ধ গুরুত্বপূর্ণ। ফ্রন্ট লাইন ভেঙে রুশ সেনাদের সেখানে নিয়ন্ত্রণ নিতে দেওয়া হয়নি। তবে পরিস্থিতি জটিল বলে স্বীকার করেন তিনি।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেন, শহরটি নিয়ন্ত্রণে এখনো লড়াই চলছে। নিজেদের বিপুলসংখ্যক সেনার প্রাণহানিকে উপেক্ষা করে শত্রুরা ব্যাপক হামলা অব্যাহত রেখেছে।

মালিয়ার আরও বলেন, আমাদের অবস্থানের দিকে অগ্রসর হওয়ার পথগুলোতে কেবলই শত্রু যোদ্ধাদের মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে আছে। আমাদের যোদ্ধারা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করে চলেছেন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit