শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

যুক্তরাজ্য বিএনপি নেতার উদ্যোগে নগরীতে ৩’শত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১২৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : যুক্তরাজ্য বিএনপি’র সহ সাধারণ সম্পাদক কে,আর জসিম এর উদ্যোগে সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের তিন শতাধিক সাধারণ মানুষের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১০নং ওয়ার্ডের কলাপাড়ায় যুক্তরাজ্য প্রবাসি বিএনপি’র সহ সাধারণ সম্পাদক কে. আর. জসিম এর বাসভবনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক কে আর জসিম।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দিক নির্দেশনায় দেশের সাধারণ মানুষের কল্যাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় কাজ করে যাচ্ছে। বিগত করোনা, বন্যাসহ যে কোন দূর্যোগে বিএনপি সাধারণ মানুষের পাশে ছিল। এবার শীতেও সাধারণ মানুষের মাঝে বিএনপি নেতা কে আর জসিম এগিয়ে এসেছেন। মহানগর বিএনপির পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রব, আলী আকবর ফকির, সামিম আহমদ, আবুল আহমদ আজাদ, জালাল উদ্দিন শামিম, ১২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক কামরান হোসেন হেলাল, শাহ জাহান আহমদ, মকলিছ মিয়া, জুবেদ আমিরী, আব্দুর রহিম মতছির, রুহেনা খানম মুক্তা, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমদ, মুক্তার আহমদ রাফি, সাহনাজ আহমদ, জানাল উদ্দিন, আনোয়ার হোসেন খান, রেজাউল হক চৌধুরী, রাজিব আহমদ চৌধুরী, তারেক আহমদ তারু, টিনু আহমদ, নাসির উদ্দীন, মাহফুজুল করিম সিবলু, আলী আহমদ লুকু প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit