শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

প্রথম দিনেই রেকর্ড গড়লো প্রিন্স হ্যারির বই

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির স্মৃতিকথা ‘স্পেয়ার’ ব্রিটেনে অল্প সময়ে বেশি বিক্রির রেকের্ড গড়েছে। 

গতকাল মঙ্গলবার বইটি বাজারে আসে। ছাপানো বই, ই-বুক ও অডিও ফরম্যাট মিলিয়ে চার লাখ কপি বিক্রি হয়েছে প্রথম দিনেই।

বইটির প্রকাশকের দাবি, ব্রিটেনে আর কোনো ননফিকশন বই প্রথম দিনে এত বিক্রি হয়নি।

বিশ্বের বৃহত্তম প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র‌্যানডম হাউজের লন্ডন শাখা ট্রান্সওয়ার্ল্ড পাবলিশার্সের ব্যবস্থাপনা পরিচালক ল্যারি ফিনলে এক বিবৃতিতে বলেন, বইটি দারুণ চলবে এটা আমরা আগেই জানতাম। তবে এটি আমাদের সর্বোচ্চ প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। আমরা যতদূর জানি, ব্রিটেনে এর আগে শুধু আরেক হ্যারির (‘হ্যারি পটার’) বই-ই প্রথম দিনে এর চেয়ে বেশি বিক্রি হয়েছে।

হ্যারির এই স্মৃতিকথার স্প্যানিশ অনুবাদটি ভুল করে নির্ধারিত সময়ের আগেই প্রকাশিত হয়। অবশেষে মঙ্গলবার মূল বইটি বাজারে আসে। ব্রিটিশ রাজপরিবারের অজানা নানা বিষয় উঠে আসায় আগ্রহী পাঠকরা প্রথম দিনেই বইয়ের দোকানে ভিড় করেন। বিশ্বব্যাপী বইটি ১৬টি ভাষায় প্রকাশ পেয়েছে। 

স্থানীয় সময় বেলা ১২টায় বই বিক্রি শুরু হওয়ার আগেই অনেক দোকানের সামনে অপেক্ষমাণ পাঠকদের লাইন দেখা যায়।

এই বইতে প্রিন্স হ্যারি তার বাবা রাজা চার্লস, সৎ মা ক্যামিলা ও বড় ভাই প্রিন্স উইলিয়ামের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। যা বিশ্বের সব প্রান্তের পাঠকদের আকৃষ্ট করেছে।

২০২০ সালের শুরুর দিকে ব্রিটিশ রাজপ্রাসাদ ত্যাগ করেছিলেন প্রিন্স হ্যারি ও মেগান। তাদের প্রাসাদ ছাড়ার সিদ্ধান্ত সারা বিশ্বকে নাড়া দেয়। রাজপরিবার ছেড়ে তারা প্রথমে কানাডায় যান। তারপর লস অ্যাঞ্জেলেসে যান। তাদের ঘরে দুই সন্তান রয়েছে।

সূত্র : ডয়চে ভেলে।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit