বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ও ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন। খবর জিও নিউজ ও ডনের। 

পিটিআই নেতা আসাদ উমর এবং ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধেও একই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশন এ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

নিসার দুরানির নেতৃত্বে কমিশনের ৪ সদস্যের বেঞ্চ এই পরোয়ানা জারি করেন। গত বছরের আগস্টে বিভিন্ন প্রকাশ্য সভা, সংবাদ সম্মেলন এবং বেশ কয়েকটি সাক্ষাত্কারের সময় কমিশন এবং এর প্রধানকে অপমানের অভিযোগে পিটিআই নেতাদের বিরুদ্ধে অবমাননার নোটিশ জারি করেছিল ইসিপি।

নোটিশে বলা হয়েছিল, পিটিআই’র এই রাজনীতিকদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ইসিপি’র বিরুদ্ধে অসংসদীয়, অসহিষ্ণু ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগ আছে।

আজকের শুনানিতে বেঞ্চ পিটিআই নেতাদের অব্যাহতির আবেদন প্রত্যাখ্যান করে এবং পরবর্তী শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ জানুয়ারি দিন নির্ধারণ করা আছে।

রায়ের পরপরই পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, তিনি এই পরোয়ানার বিরুদ্ধে হাইকোর্টে চ্যালেঞ্জ করবেন এবং ইসিপির বিরুদ্ধে অবমাননার আবেদন করবেন।

ফাওয়াদ বলেন, ইসিপি’র গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত হাইকোর্টের সিদ্ধান্তকে অবমাননা করা। ১৭ জানুয়ারি মামলাটির দিন ধার্য ছিল এবং আজ নিয়ম লঙ্ঘন করে রায় ঘোষণা করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/সকাল ১০:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit