রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

টুইটারে আসছে নতুন ফিচার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১৪২ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : টুইটারে বড়সড় বদল আসছে। ব্যবহারকারীদের সুবিধার্থে যুক্ত হবে একাধিক ফিচার। মাইক্রো ব্লগিং সাইটটি কিনে নেওয়ার পরই এমন ইঙ্গিত দিয়েছিলেন এলন মাস্ক। এবার তার প্রতিশ্রুতিই বাস্তবায়িত হতে চলেছে। আগামী দিনে মনের ভাব আরও ভালোভাবে প্রকাশ করা যাবে এই প্ল্যাটফর্মে।

টুইটার ব্যবহারে একাধিক বাধ্যবাধকতা রয়েছে। এই প্ল্যাটফর্মে একসঙ্গে খুব বড় টেক্সট লিখে পোস্ট করা যায় না। তবে মার্কিন ধনকুবের তথা টুইটার সিইও মাস্ক জানিয়েছেন শীঘ্রই এই সমস্যা মিটতে চলেছে। কার্যত ঢেলে সাজানো হবে এই মাইক্রো ব্লগিং সাইটকে।

কী কী বদল ঘটবে, সেই তালিকাও তুলে ধরেছেন মাস্ক নিজেই।

তিনি জানান, আপনি যে টুইট ফলো করেন, আর যে সমস্ত টুইট ফলো করার জন্য আপনাকে সুপারিশ করা হয়, তার জন্য দুটি আলাদা অপশন থাকে। স্মার্টফোন থেকে দুটি অপশনে পৌঁছাতে  একটু সময় লাগে। কিন্তু এবার ডান ও বাঁ দিকে সুইপ করে অনায়াসেই দুই অপশন বেছে নিতে পারবেন। পাশাপাশি টুইট ডিটেলসের মধ্যে যুক্ত হবে বুকমার্ক বাটনটি। অর্থাৎ টুইটারের কোনও পেজকে পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য মার্ক করে রাখতে পারবেন। সর্বোচ্চ দীর্ঘ টুইট করার অপশনটি ইউজাররা পেয়ে যাবেন আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই।

গতবছর নভেম্বরেই মাস্ক জানিয়েছিলেন, ব্যবহারকারীরা বেশি শব্দের টেক্সট টুইট করতে পারবেন। বর্তমানে ২৮০ শব্দ টুইট করা যায়। যদিও শব্দ সংখ্যা বেড়ে কত হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে এই বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। 

একাংশের দাবি, শব্দ সংখ্যা বাড়লে মনের ভাব প্রকাশে আরও সুবিধা হবে। অন্য অংশ আবার মনে করছেন, শব্দ সংখ্যা সীমিত বলেই টুইটার অনন্য। তাই এই ফিচারের কোনও প্রয়োজন নেই।

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/ ১০.০১.২০২৩/সন্ধ্যা ৭.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit