বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

কানাডার যে ছয় বিশ্ববিদ্যলয়ে বিনামূল্যে পড়তে যেতে পারেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১৪৭ Time View

ডেস্ক নিউজ : কানাডায় উচ্চ শিক্ষার খরচ আসলে অনেক টাকা। পড়াশোনার থাকা খাওয়া মিলিয়ে বিরাট অঙ্কের ধাক্কা। এই পরিস্থিতিতে কানাডায় ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে পড়তে যেতে পারেন আপনি। চলুন জেনে নিই বিনা পয়সায় উচ্চ শিক্ষার জন্য আবেদন করতে পারেন কোন কোন বিশ্ববিদ্যালয়ে। 

বর্তমানে কানাডা সরকার উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা সহজ করে দিয়েছে। ফলে বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। আজ আমরা কানাডায় বিনামূল্যে অধ্যায়নের সেরা ছয় স্কলারশিপ সম্পর্কে জানবো ।

(১) সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় স্কলারশিপ (www.University of Saskatchewan) 

বিশ্ববিদ্যালয়টি ব্যাচেলর, মাস্টার, পিএইচডি, ডক্টরেট, পোস্টডক্টরাল এবং সার্টিফিকেট প্রোগ্রামে  সমস্ত আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদনের জন্য অফার করে থাকে।

একাডেমিক ফলের ভিত্তিতে স্কলারশিপ প্রদান করে বিশ্ববিদ্যালয়টি। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে এমন একটি অফার চলছে এই বিশ্ববিদ্যালয়ের। যার আবেদনের শেষ সময় ১ ফেব্রুয়ারি ২০২৩।  

সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় কানাডার একটি শীর্ষস্থানীয় পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি প্রতি বছর তিন হাজারেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীকে সুবিধা প্রদান করে থাকে। 

স্নাতকের জন্য স্কলারশিপের সময়কাল ৪ বছর ,স্নাতকোত্তরের জন্য সময়কাল ২ বছর এবং ডক্টরাল প্রোগ্রামের জন্য সময়কাল ২ বছর। 

সুযোগ সুবিধাসমূহঃ 
সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবেদনকারীরা যখন ভর্তির জন্য আবেদন করবেন তখন সক্রিয়ভাবে নিম্নবর্ণিত স্কলারশিপগুলোর জন্য বিবেচিত হবে।
# গ্যারান্টেড এন্ট্রান্স স্কলারশিপ: এই বৃত্তির আওতায় পাঁচশ থেকে থেকে তিন হাজার ইউএস ডলার পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয় ।
# জর্জ এবং মার্শা আইভানি প্রেসিডেন্ট ফার্স্ট স্কলারশিপ: বার্ষিক দশ হাজার ইউএস ডলার (৪ বছরেরও বেশি সময় ধরে ৪০,০০০ ডলার) প্রদান করে থাকে। 
# চ্যান্সেলর স্কলারশিপ: প্রতি বছর সাত হাজার পাঁচশ (৪বছরের জন্য মোট ত্রিশ হাজার ইউএস ডলার) দেয়। 
# ইউ অব এস এন্ট্রান্স স্কলারশিপের: ৪ বছরের জন্য প্রতি বছর ছয় হাজার ইউএস ডলার দিয়ে থাকে।
# এডওয়ার্ডস আন্ডারগ্রাজুয়েট বৃত্তি: মোট চব্বিশ হাজার ডলার পুরষ্কার দেয়।
# কলেজ অফ এগ্রিকেশন এবং বায়ো-পুনর্নবীকরণযোগ্য প্রবেশ বৃত্তি: ৪ বছরের জন্য তিন হাজার ডলার প্রদান করে থাকে। 

আবেদন প্রক্রিয়াঃ 
অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীকে তার ভর্তিচ্ছু একটি প্রোগ্রাম খুঁজে নিতে হবে। তারপরে ভর্তির প্রয়োজনী বিষয়গুলো জেনে নিয়ে আবেদন করতে হবে।

(২) মন্ট্রিল বিশ্ববিদ্যালয় স্কলারশিপ (www. Montreal University) 

মন্ট্রিল বিশ্ববিদ্যালয় কানাডার কুইবেক রাজ্যের রাজধানী মন্ট্রিলে অবস্থিত একটি ফরাসি ভাষার পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। দশটি ডক্টরাল প্রোগ্রামসহ পঞ্চাশটিরও বেশি স্নাতক প্রোগ্রাম চালু আছে এই বিশ্ববিদ্যালয়ে। 

সুযোগ সুবিধা:

এই বিশ্ববিদ্যালয়ও সাধারণত একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে যা কেবলমাত্র টিউশন ফির জন্য ব্যবহার করা যাবে। শিক্ষার্থীদের বাকি ফি, আবাসন এবং জীবনযাত্রার ব্যয় নিজেই বহন করতে হবে। 

মন্ট্রিল বিশ্ববিদ্যালয় প্রতিবছর ৯ লাখ ৭৮হাজার ৭৯৫ ডলার (৩ সেশন, ৪৫ ক্রেডিট)। অথবা ৩লাখ ২৬হাজার ২৬৫ ডলার প্রতি শেসনে (১৫ ক্রেডিটের সমান) বৃত্তি হিসেবে প্রদান করে থাকে।

আবেদনের যোগ্যতা
আবেদনকারীদের অবশ্যই মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের বৃত্তির জন্য আবেদনের জন্য নিম্নলিখিত মানদণ্ডগুলো পূরণ করতে হবে

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মন্ট্রিল বিশ্ববিদ্যালয় বৃত্তির আবেদন প্রক্রিয়া উন্মুক্ত। জাতীয়তা নির্বিশেষে সব যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি দেয়া হয়। 

(৩) টরন্টো বিশ্ববিদ্যালয় স্কলারশিপ (www.University of Toronto Scholarships ) 

টরন্টো বিশ্ববিদ্যালয় কানাডার অনটারিও রাজ্যে অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। ১৮২৭ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। টরন্টো বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরে প্রায় ২০ মিলিয়ন ডলার সমমূল্যের মোট ৪ হাজার ৫০০টি ভর্তি বৃত্তি প্রদান করে থাকে। 

(৪) আলবার্টা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ (www.University of Alberta Scholarship )

স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে স্কলারশিপ প্রদান করে থাকে কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে দুইশ ব্যাচেলর প্রোগ্রাম, পাঁচশর অধিক স্নাতকোত্তর প্রোগ্রাম ও তিনশ গবেষণা প্রোগ্রাম। এটি কানাডার প্রথম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়।

এই বিশ্ববিদ্যালযয়ে বিভিন্ন স্নাতক ডিগ্রি প্রোগ্রাম টিউশন ফি সাত হাজার থেকে ষোল হাজার ইউএস ডলার পর্যন্ত অফার করে। 

 (৫) অটোয়া বিশ্ববিদ্যালয় স্কলারশিপ (www.University of Ottawa Scholarship ) 

স্নাতক, মাস্টার্স, পিএইচডি, মাইক্রোপ্রোগ্রাম, শর্ট প্রোগ্রাম এবং স্নাতক ডিপ্লোমা অধ্যয়নের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের নানা ধরনের স্কলারশিপ প্রদান করে থাকে অটোয়া বিশ্ববিদ্যালয়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- প্রেসিডেন্ট স্কলারশিপ, চ্যান্সেলর স্কলারশিপ, এক্সিলেন্স স্কলারশিপ, মেরিট স্কলারশিপ, আর্টস ফ্যাকাল্টি মেরিট স্কলারশিপ ও অটোয়া ইউনিভার্সিটি ফিনান্সিয়াল এইড বার্সারি। এসব স্কলারশিপের আওতায় ত্রিশ হাজার ডলার পর্যন্ত আর্থিক অনুদান পাওয়ার সুযোগ রয়েছে।

সুযোগ সুবিধাসমূহ

প্রেসিডেন্ট স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের মোট ৪ বছরে ত্রিশ হাজার ডলার প্রদান করা হয়। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ছাব্বিশ লক্ষ টাকা।

চ্যান্সেলর স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের মোট ৪ বছরে ছাব্বিশ হাজার ডলার ইউএস ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে বাইশ লক্ষ টাকা।

(৬) ম্যাকগিল বিশ্ববিদ্যালয় স্কলারশিপ (www.McGill University Scholarship ) 

 ম্যাকগিল ইউনিভার্সিটি হল একটি পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি যা মন্ট্রিল, কুইবেক, কানাডায় অবস্থিত।

বিশ্ববিদ্যালয়টি তিনশটিরও বেশি স্নাতক প্রোগ্রাম এবং চারশটিরও বেশি স্নাতক প্রোগ্রামের পাশাপাশি বেশ কয়েকটি অব্যাহত শিক্ষা প্রোগ্রাম এবং কোর্স সরবরাহ করে।

বর্তমান সময়ে কানাডায় পড়াশোনার পাশাপাশি একজন শিক্ষার্থী ইচ্ছা করলে পার্ট টাইম চাকরি করতে পারবেন। এই কারণে বর্তমান সময়ে কানাডা স্টুডেন্ট ভিসা অনেক বেশি জনপ্রিয়। এছাড়া স্পাউসের চাকরি সুবিধাও রয়েছে। 

কিউএনবি/অনিমা/ ১০.০১.২০২৩/বিকাল ৫.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit