শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

বিচারককে গালাগাল : ২১ আইনজীবীকে হাইকোর্টে তলব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ফারুককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও অশালীন আচরণ এবং স্লোগানের ঘটনায় আইনজীবী সমিতির সম্পাদকসহ ২১ আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ২৩ জানুয়ারি তাদেরকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানভীর আহমেদ ভূঞা, সম্পাদক (প্রশাসন) অ্যাডভোকেট মো. আক্কাস আলী ও অ্যাডভোকেট জুবায়ের ইসলামকে আগামী ১৭ জানুয়ারি আদালতে সশরীরে হাজির হয়ে তাদের ওই ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে গত ৫ জানুয়ারি একই আদালত এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার তিন আইনজীবীকে তলব করেন। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তানভীর ভূঞা, সম্পাদক (প্রশাসন) মো. আক্কাস আলী ও আইনজীবী জুবায়ের ইসলাম।

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit