শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

ইউক্রেনকে চ্যালেঞ্জার-২ নামে অত্যাধুনিক ট্যাংক দিচ্ছে যুক্তরাজ্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ বাহিনীকে মোকাবিলায় ইউক্রেনকে প্রথমবারের মতো চ্যালেঞ্জার-২ নামে অত্যাধুনিক ট্যাংক দেওয়ার কথা বিবেচনা করছে ব্রিটেন। তবে এ বিষয়ে ব্রিটিশ সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

গতকাল সোমবার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহ ধরে ব্রিটিশ সেনাবাহিনীর চ্যালেঞ্জার ২ ট্যাংক ইউক্রেনকে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। প্রায় ১০টি চ্যালেঞ্জার ২ ট্যাংক দেওয়া হতে পারে ইউক্রেনকে। 

চ্যালেঞ্জার ২ যুদ্ধের ট্যাংক এমনভাবে তৈরি করা হয়েছে, যা দিয়ে অপর ট্যাংককে আক্রমণ করা যায়। ব্রিটিশ সেনাবাহিনীতে ১৯৯৪ সাল থেকে এটি মজুত রয়েছে। বসনিয়া ও হার্জেগভিনা, কসোভো ও ইরাকে এই ট্যাংক মোতায়েন করেছিল ব্রিটিশ সেনাবাহিনী।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “ইউক্রেনকে এখনও পশ্চিমা ধরনের ট্যাংক সরবরাহ করা হয়নি এমন কোন যুক্তিসঙ্গত কারণ নেই।” তিনি পরবর্তী রামস্টেইনের বৈঠককে একটি মূল বিষয় হিসেবে তুলে ধরেন যেখানে একটি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

সূত্র : গার্ডিয়ান।

কিউএনবি/অনিমা/ ১০.০১.২০২৩/বিকাল ৫.০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit