বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১০-১৫ জন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে উপজেলার চিকলি দোয়ালীপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম কালাম হোসেন (৪০)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর রানিপুর গ্রামের বাসিন্দা। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে নীলফামারীর সৈয়দপুর থেকে তৃপ্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের দিকে যাচ্ছিল। এ সময় চিকলি দোয়ালীপাড়া মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাইমন পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit