শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

মিঠুন দা আর আমি বাবা-ছেলের মতো: দেব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে আবাস দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ইস্যু নিয়ে রাজ্যের শাসক দলকে লাগাতার আক্রমণ শানাচ্ছেন বিরোধীরা। এ নিয়ে মুখ খুললেন তৃণমূলের তারকা এমপি দেব ওরফে দীপক অধিকারী। জানালেন, দলমত নির্বিশেষে যেটি ভুল, সেটি ভুলই। আর সেই প্রসঙ্গে তিনি বলে গেলেন রাজনৈতিক সৌজন্যের কথাও।

বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে নিজের সুসম্পর্কের কথা তুলে ধরে দলীয় নেতাকর্মীদের বার্তা দিলেন দেব। সোমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুরে বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেন নেতা ও অভিনেতা দেব। সেখানে রাজ্য রাজনীতির একাধিক বিষয়ে বলতে গিয়ে নিজের দলকেও ‘ছাড়’ দেননি তিনি।

রাজ্যের বিভিন্ন প্রান্তে চলা আবাস যোজনায় দুর্নীতি প্রসঙ্গে দেব বলেন, যাদের পাকা বাড়ি আছে, তারা অনেকে পেয়ে যাচ্ছে (সরকারি প্রকল্পের সুবিধা)। অথচ যাদের মাথায় ছাদ নেই, তারা পাচ্ছেন না! এটি তো ভুল। আমার দলই হোক বা অন্য কোনো দল— যেটি ভুল সেটি ভুলই।

অভিনেতা-রাজনীতিক মিঠুন চক্রবর্তীর সঙ্গে নিজের সম্পর্কের কথা উদাহরণ হিসেবে তুলে ধরেন দেব। তিনি বলেন, আমি আর মিঠুন দা যদি বাবা-ছেলের মতো থাকতে পারি, তা হলে সাধারণ মানুষ বা গ্রামের মানুষেরা কেন লড়াই করছেন!

উল্লেখ্য, মিঠুন ও দেব রাজ্য রাজনীতির দুই প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন। কিছু দিন আগে দেব ও মিঠুনের ছবি ‘প্রজাপতি’ মুক্তি পেয়েছে।

ছবিটিতে বাবা-ছেলের ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন ও দেব। দুই বিপরীত দলের দুই নেতার এক ছবিতে কাজ করা নিয়ে বিতর্কও হয়। তবে সন্তর্পণে সেই বিতর্ক এড়িয়েছেন তৃণমূল এমপি।

দেব বলেন, রাজনীতি মানে তো মানুষের পাশে থাকা। আপদে-বিপদে পাশে থাকা। রাজনীতির জন্য মারপিট, রক্তারক্তি নয়। আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি না। শাসক দলের গোষ্ঠীকোন্দল প্রসঙ্গেও একই কথা জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/দুপুর ২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit