শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের সাথে এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের মতবিনিময়

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১৫১ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় পত্নীতলায় বেসরকারী এনজিও সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের সাথে উপজেলা প্রশাসনের উন্নয়ন কার্যক্রমে পিছিয়েপড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি বিষয়ক মতবিনিময় সভা সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক এর সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ। তিনি বলেন সমাজের কাউকে পিছিয়ে রেখে দেশ কখনো উন্নয়ন করতে পারেনা। কাউকে বাদ দিয়ে উন্নয়ন হয়তো সম্ভব কিন্তু টেকসই উন্নয়ন সম্ভব নয়।

স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশন ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট রাজশাহীর সুদিপ কুমার ঘোষ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার (অঃদাঃ) এটিএম ফসিউল আলম, উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক এর সাঃসম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, পত্নীতলা প্রেসক্লাবের সাঃ সম্পাদক মনিবুর রহমান চৌধুরী গোল্ডেন, প্রো-বনো লইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য চৌধুরী ব্রেলভীর আহম্মেদ, শিক্ষক মিলন কুমার, সাংবাদিক মিজানুর রহমান, আল-আমিন রহমান, আদিবাসি নেতা নরেন পাহান, জতিন টপ্য, পরেশ টুডু, দলিত নেতা সুমন কুমার রবি দাস, উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক এর সদস্যবৃন্দ প্রমুখ।

মতবিনময় সভায় আর্থ-সামাজিক সহ সামগ্রীক পেক্ষাপটে সমন্বিত উন্নয়ন উদ্যোগ কার্যকর করার মাধ্যমে দারিদ্র বিমোচনের লক্ষ্য নিয়ে প্রান্তিক জনগোষ্ঠির অধিকার, খাদ্য নিরাপত্তা, পরিবেশ সম্মত কৃষি আয় বৃদ্ধি, কর্মসংস্থান, দূর্যোগ ঝুকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার সক্ষমতা ত্বরান্বিতকরণ এবং গণতান্ত্রিক বিকেন্দ্রিকরণ, কার্যকর স্থানীয় শাসন, গ্রাম আদালত পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit