শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ঝালকাঠিতে আজও নির্মাণ হয়নি নৌ পুলিশ-ফায়ার স্টেশন॥ ঝুঁকি নিয়েই চলছে নৌযান

গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ২৫৮ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি : ঝালকাঠিতে লঞ্চে ভয়াবহ অগ্নিকান্ডের পর পাঁচ নদীর মোহনায় নৌ পুলিশ ক্যাম্প ও ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের দাবি উঠেছিল। দেখতে দেখতে পার হয়ে গেছে একটি বছর। আজও নির্মাণ হয়নি নৌ পুলিশ-ফায়ার স্টেশন, ঝুঁকি নিয়েই চলছে নৌযান। এতে ক্ষোভ বাড়ছে এলাকাবাসী ও নৌ-পরিবহন চালকদের। শৈত্যপ্রবাহ ও কুয়াশার কারণে নৌ পথে দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

দ্বিতীয় কলকাতা খ্যাত ঝালকাঠির ব্যবসায়ীদের মালামাল খালাস করা হয় বাসন্ডা নদী থেকে। এছাড়াও ঝালকাঠির সুগন্ধা নদী থেকে বিষখালী নদী হয়ে দক্ষিণাঞ্চলে, বাংলার সুয়েজখাল খ্যাত গাবখান নদী হয়ে মংলা বন্দরে যাত্রী ও মালবাহী নৌ-যান চলাচল করছে। এসব কারণে অগ্নিকান্ডের ঝুঁকি ও জানমালের নিরাপত্তা রক্ষার্থে সুগন্ধা, বিষখালী, গাবখান, ধানসিঁড়ি এবং বাসন্ডা নদীর মোহনায় নৌ পুলিশ ক্যাম্প ও ফায়ার সার্ভিসের স্টেশন নির্মাণের দাবি করা হয়েছিল।

জানা গেছে, ২০২১ সালের ২৩ ডিসেম্বর ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসা লঞ্চটিতে ২৪ ডিসেম্বর ভোরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের, নদী থেকে মৃত উদ্ধার করা হয় চারজনকে, বরিশাল ও ঢাকা হাসপাতালে মৃত্যু হয় সাতজনের। মোট ৪৭ জন নিহত হয়েছেন। সেই অগ্নিকান্ডের পর গুরুত্বপূর্ণ ঢাকা-ঝালকাঠি-বরগুনা-মোংলায় নৌ ফায়ার স্টেশন ও নৌ পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী ও নৌযানকর্মীরা। তবে ঘটনার একবছর পার হলেও সেই দাবি বাস্তবায়িত হচ্ছে না।

এই চ্যানেল দিয়ে খুলনা, মোংলা ও কলকাতায় অনেক নৌযান চলাচল করে। এছাড়া বরগুনা, পাথরঘাটা, বরিশাল ও ঢাকায় পণ্য ও যাত্রীবাহী নৌযান চলাচল করে। গুরুত্বপূর্ণ এই পয়েন্টে একটি নৌ ফায়ার স্টেশন ও নৌ পুলিশ ক্যাম্প স্থাপন জরুরি।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit