সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস

জাকেরের হাফ-সেঞ্চুরিতে কুমিল্লার সংগ্রহ ১৪৯ রান

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১৩৮ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে নিজেদের  দ্বিতীয় ম্যাচে  জাকের আলির হাফ-সেঞ্চুরিতে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অনবদ্য ৫৭ রান করেন জাকের আলি।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ব্যাট হাতে শুরুটা বেশ ভালই করেন  কুমিল্লার ওপেনার লিটন দাস তবে সেটা বেশীক্ষণ স্থায়ী হয়নি। সিলেটের পেসার শ্রীলংকার থিসারা পেরেরার করা প্রথম ওভারের প্রথম ও তৃতীয় বলে বাউন্ডারি মারেন লিটন। চতুর্থ বলে পাকিস্তানের মোহাম্মদ হারিসকে ক্যাচ দিয়ে বিদায় নেন ৮ রান করা লিটন। পাওয়ার প্লের সুবিধা কাজে লাগানোর চেষ্টা করেন তিন নম্বরে নামা সৈকত আলি। ইনিংসের চতুর্থ ওভারে মাশরাফির শেষ তিন বলে তিনটি বাউন্ডারি মারেন সৈকত।

পাকিস্তানের স্পিনার ইমাদ ওয়াসিমের করা পরের ওভারে দারুন এক ডেলিভারিতে বোল্ড আউট হন  ৪টি চারে ১২ বলে ২০ রান করা সৈকত।
এরপর উইকেটে এসে দ্রুতই ফিরেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের বলে কভার দিয়ে মারতে গিয়ে আকবর আলিকে ক্যাচ দেন ২ রান করা ইমরুল। ২ পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ৪৭ রান পায় কুমিল্লা।

চতুর্থ উইকেটে জাকের আলিকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন ওপেনার ইংল্যান্ডের ডেভিড মালান। দ্রুত রান তোলায় মনোযোগি ছিলেন জাকের। দেখেশুনে খেলছিলেন মালান। দু’জনের গড়া হাফ-সেঞ্চুরি জুটিতে শতরানের দিকেই যাচ্ছিলো কুমিল্লার দলীয় স্কোর।

কিন্তু দলীয় ৯৯ রানে মালান-জাকেরের জুটি ভাঙ্গেন পেরেরা। ৩৯ বলে ৩ বাউন্ডারিতে  ৩৭ রান করা মালানকে শিকার করেন পেরেরা। জাকের-মালান  ৪৯ বলে ৫৩ রান যোগ করেন মালান।

ছয় নম্বরে নামা মোসাদ্দেক হোসেন ৫ রান করে  আমিরের দ্বিতীয় শিকার হন। 

১৮তম ওভারের প্রথম বলে টি-টোয়েন্টিতে তৃতীয় হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জাকের। এজন্য ৩৫ বল খেলেছেন তিনি। শেষ ওভারের প্রথম বলে আফগানিস্তানের মোহাম্মদ নবিকে বোল্ড করে ম্যাচে প্রথম উইকেটের দেখা পান মাশরাফি। ৮ রান করেন নবি।

একই ওভারের পঞ্চম বলে ছক্কা মারেন ক্রিজে নতুন ব্যাটার আবু হায়দার। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ পায় কুমিল্লা। ২টি চার ও ৩টি ছক্কায় ৪৩ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন জাকের। ৪ বলে অপরাজিত ৭ রান করেন হায়দার।

সিলেটের পেরেরা-আমির ২টি করে এবং মাশরাফি-ওয়াসিম ১টি করে উইকেট নেন।

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit