বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ভরিতে স্বর্ণের দাম বাড়ল ২ হাজার ২১৬ টাকা বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ ইরান-মক্কা জোটের বৈঠকের মধ্যেই সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১০ রাঙামাটিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা ৬ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন নেইমার ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে ঘরের মাঠেই পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়

ঢাবির জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১২০ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের নবীন বরণ ও স্নাতকোত্তর   সংবর্ধনা অনুষ্ঠান আজ ০৯ জানুয়ারি (২০২৩) সোমবার বিভাগীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান এবং বিভাগের অধ্যাপক ড. মো. আফতাব উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, বর্তমান বিশ্বে মানবজাতিকে সুস্থ ও নিরোগ রাখতে জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি শিক্ষার গুরুত্ব অপরিসীম। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যুগের চাহিদা বিবেচনায় নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। বিশ্বায়নের যুগে তথ্য-প্রযুক্তির অবারিত সুযোগের সদ্ব্যবহার করে শিক্ষার্থীদের পড়াশোনায় আত্ন নিয়োগ করতে হবে। জীব প্রযুক্তি ও জীব বিজ্ঞান বিষয়ে উচ্চতর গবেষণা ও নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে মানব কল্যাণে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit