সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

১২ মাস পর সেই অস্ট্রেলিয়াতেই শিরোপা জিতলেন জকোভিচ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : বছর খানেক আগে অস্ট্রেলিয়ান ওপেনে খেলার ছাড়পত্র পাননি নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়াতে গেলেও তাকে ফেরৎ পাঠিয়ে দেওয়া হয়েছিল। কারণ তিনি করোনার টিকা নেননি। সেই ঘটনা নিয়ে কম বিতর্ক হয়নি। তবে এবার জকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন এবং তারই জোরদার প্রস্তুতিও তিনি সারলেন অস্ট্রেলিয়াতেই।

সার্বিয়ান তারকা অ্যাডিলেডে শিরোপা জিতলেন। তবে ফাইনালে জয়টা সহজে পাননি। কার্যত খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জেতেন জোকার। ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে শিরোপা জয় নিশ্চিত করেন তিনি। সেবাস্তিয়ান কোর্দাকে হারিয়ে এই ট্রফি জেতেন জকোভিচ।

ম্যাচের ফল জকোভিচের পক্ষে ৬-৭(৮),৭-৬(৩),৬-৪। অ্যাডিলেড ইন্টারন্যাশনাল ওয়ান প্রতিযোগিতার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয়। কোর্দার কাছে প্রথম সেটটি হেরে যান জোকার। প্রথম দু’টি সেটের ফয়সালা হয় টাইব্রেকারে। তৃতীয় সেটে কোর্দার সার্ভ একবার ব্রেক করেন, এবং নিজের সার্ভ ধরে রেখে জয় নিশ্চিত করেন নোভাক। টুর্নামেন্টের সেমিফাইনাল থেকেই হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে খেলেছেন তিনি। সেমিফাইনালে ড্যানিল মেদভেদেভকে হারিয়ে ফাইনালে পৌঁছান জকোভিচ।

প্রথম সেটে জকোভিচের সার্ভ ভেঙে কোর্দা ৫-৪ ফলে এগিয়ে যান। এর পরের গেমে ৪০-০ তে এগিয়ে থেকেও সেটটি জিততে পারেননি কোর্দা। তার সার্ভ ভেঙে দেন নোভাক জকোভিচ। টাইব্রেকারে জকোভিচের উপর চাপ বজায় রাখেন আমেরিকান কোর্দা। নিজের সপ্তম সেট পয়েন্টটি জিতে সেট জয় নিশ্চিত করেন তিনি।

দ্বিতীয় সেটে জকোভিচের সার্ভিস রিটার্নে বেশ সমস্যা হচ্ছিল। তবুও তিনি সেটটি টাইব্রেকারে জিততে সমর্থ হন। তৃতীয় সেটে একটা সময় ৫-৪ ফলে এগিয়ে ছিলেন জকোভিচ। সেই সময়ে কোর্দার সার্ভ ভেঙে তিনি শিরোপা জয় নিশ্চিত করেন। কোর্দা এই গেমে ডবল ফল্ট করে বসেন।

জানুয়ারি ১৬-২৯ বসছে অস্ট্রেলিয়ান ওপেনের আসর। তার আগে প্রস্তুতিটা ভালোভাবেই সারলেন জোকোভিচ। এবারে তিনি রেকর্ড ১০ বার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ের লক্ষ্যে নামবেন।

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit