বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগোতে হবে তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান শুরু যেকোনো বৈধ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন: প্রতিমন্ত্রী ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার

রাশমিকাকে ছাড়িয়ে জাহ্নবী

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View

বিনোদন ডেস্ক : ২০১৮ সালে ‌‘ধাড়াক’ দিয়ে বড় পর্দায় অভিষেকের আগেই আলোচনায় ছিলেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘রুহি’ ও ‘গুড লাক জেরির’ মতো ছবি উপহার দিয়েছেন। এবার দক্ষিণী ছবিতেও কাজের আগ্রহ দেখিয়েছেন তিনি। শ্রীদেবী নিজেও দক্ষিণে প্রচুর কাজ করেছেন। জানা গেছে, দক্ষিণে প্রথম ছবি করার জন্য বড় অঙ্কের পারিশ্রমিক দাবি করেছেন জাহ্নবী। তার দাবি করা পারিশ্রমিক নাকি দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার পারিশ্রমিকের চেয়েও বেশি। 

জাহ্নবী বর্তমানে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র শুটিং করছেন। ‘বাওয়াল’ ছবির কাজ শেষ করেছেন। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এরইমধ্যে গুঞ্জন, ‘আরআরআর’ খ্যাত তারকা জুনিয়র এনটিআরের বিপরীতে একটি ছবিতে দেখা যেতে পারে জাহ্নবীকে।

দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে বক্তব্যও দিয়েছেন জাহ্নবী। তিনি বলেছেন, “তার পারফরম্যান্স ভীষণ পছন্দ করি। উনি বড় মাপের শিল্পী। উনার সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আমারও। সুযোগের অপেক্ষা করছি”।

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit