বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মুলা দেখলেই নাক সিঁটকান? জানুন এর উপকারিতা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১৬১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতকালীন সবজির মধ্যে বেশ পরিচিত মুলা। এই সময় নানা রঙবেরঙের সবজির পাশাপাশি মুলায় ছেয়ে যায় বাজার। কিন্তু মুলা দেখলেই নাক সিঁটকান বেশিরভাগ মানুষ। অনেকেই ঝাঁঝালো গন্ধের জন্য মুলা খেতে চান না, আবার অনেকেরই মুলা খেলে পেটে বায়ুর সমস্যা হয়। কিন্তু মুলার উপকারিতা জানলে অবাক হবেন আপনিও!

ফোলেট, ফাইবার, রাইবোফ্ল্যাবেন, পটাশিয়াম, ভিটামিন বি৬, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ এবং ক্যালশিয়াম-সমৃদ্ধ মুলা নানা রোগভোগ থেকে আমাদের রক্ষা করে। 

আসুন জেনে নেওয়া যাক, মুলার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে…

> মুলায় ফোলেট বা ভিটামিন বি-এর উপস্থিতি লোহিত রক্তকণিকা সংশ্লেষণে সাহায্য করে। এর ভিটামিন সি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং কোলাজেন উৎপাদন বাড়ায়। এছাড়াও, মুলায় প্রচুর পরিমাণে পটাসিয়াম রয়েছে, যা শরীরে তরলের ভারসাম্য বজায় রাখে, পাশাপাশি স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতায় সাহায্য করে। এতে ক্যালসিয়ামও রয়েছে, যা কেবল হাড়ের শক্তিই বাড়ায় না, পাশাপাশি উচ্চ রক্তচাপও কমায়।

> মুলায় Glucosinolates নামক এক ধরনের সালফার-সমৃদ্ধ যৌগ আছে, যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক। ভবিষ্যতে ক্যান্সারে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এমন কোষগুলোর নির্মূল প্রক্রিয়ায়ও সহায়তা করে এই যৌগ।

> যারা প্রায়ই বদহজম, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্যের মতো পেটের সমস্যায় ভোগেন, তারা তাদের খাদ্যতালিকায় অবশ্যই মুলা রাখুন। মুলা ফাইবার সমৃদ্ধ সবজি। এটি হজম প্রক্রিয়া উন্নত করবে। মুলায় পানির পরিমাণ প্রায় শসার মতোই। ১০০ গ্রাম মুলায় ৯৩.৫ গ্রাম পানি রয়েছে।

> ডায়াবেটিস রোগীরা ডায়েটে অবশ্যই মুলা যোগ করুন। এই সবজিটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।

> মুলা অ্যান্থোসায়ানিনের দারুণ উৎস। এটি এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট-সমৃদ্ধ ফ্ল্যাভোনয়েড, যা হার্টের স্বাস্থ্যের উন্নতি করে এবং কার্ডিওভাসকুলার সমস্যার ঝুঁকি কমায়। নিয়মিত মুলা খেলে কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকবে।

 

সূত্র: বোল্ডস্কাই

কিউএনবি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৩/রাত ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit