বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

সৌদি নারী ফুটবল রেফারির ইতিহাস

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : ২০৩০ ফুটবল বিশ্বকাপের সহ-আয়োজক হতে চায় সৌদি আরব। সেই দাবি জোরালো করতেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মহাতারকাকে নিজেদের ক্লাব ফুটবলে উড়িয়ে এনেছে তারা। 

পাশাপাশি রক্ষণশীলতার দেওয়াল ভেঙে বেশকিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। ২০২১ সালের নভেম্বরে সৌদি আরবে প্রথম চালু হয় মেয়েদের পেশাদার ফুটবল লিগ। 

গত বছর ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছে সৌদি নারী দলের। সেই ধারাবাহিকতায় এবার বিশ্বকে নারী রেফারিও উপহার দিল সৌদি আরব।

বৃহস্পতিবার রাতে সৌদির ফুটবল ইতিহাসের প্রথম আন্তর্জাতিক নারী রেফারি হিসাবে আনুদ আল-আসমারিকে নিয়োগ দিয়েছে ফিফা। 

২০১৮ সালে রেফারিং শুরু করা এই সৌদি নারী এতদিন মেয়েদের লিগে ম্যাচ পরিচালনা করেছেন। এখন সরকার অনুমতি দিলে ছেলেদের আন্তর্জাতিক ম্যাচও পরিচালনা করতে পারবেন ৩৪ বছর বয়সি আসমারি। 

ফিফার আন্তর্জাতিক প্যানেলে জায়গা পেয়ে ইতিহাস গড়ার উচ্ছ্বাসে ভাসছেন আসমারি, ‘সৌদি আরবের ক্রীড়া ইতিহাসে প্রথম নারী রেফারি হিসাবে আন্তর্জাতিক ব্যাজ পেয়ে আমি খুবই খুশি।’

কিউএনবি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৩/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit