বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

অস্ট্রেলিয়ান ওপেন থেকে তারকাদের নাম প্রত্যাহার

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : ১৬ জানুয়ারি শুরু অস্ট্রেলিয়ান ওপেন। তার  আগেই প্রতিযোগিতা থেকে একের পর এক নাম প্রত্যাহার করে নিচ্ছেন তারকারা। 

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন ভেনাস উইলিয়ামস এবং কার্লোস আলকারাজ। এবার সরে দাঁড়ালেন নাওমি ওসাকা। দুবার অস্ট্রেলিয়ান ওপেনজয়ী জাপানি তারকা খেলবেন না এবারের আসরে।

২০১৯ এবং ২০২১ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ওসাকা। ২০২১ সালে জেনিফার ব্র্যাডিকে হারিয়ে মেলবোর্ন জয়ের পর আর কোনো শিরোপা খেতাব জিততে পারেননি তিনি। ২০২১ সালে ফরাসি ওপেন থেকে সরে দাঁড়িয়েছিলেন ওসাকা। 

সেই সময় জানিয়েছিলেন যে, মানসিক অবসাদে ভুগছেন তিনি। তারপর অনেক প্রতিযোগিতা থেকেই নাম প্রত্যাহার করে নিয়েছেন চারটি গ্র্যান্ড স্লামের মালিক। এবার সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ান ওপেন থেকে।

চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন না ছেলেদের নাম্বার ওয়ান আলকারাজ। ডান পায়ে চোট লেগেছে তার।

ভেনাস উইলিয়ামসও অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন না। সাতবারের গ্র্যান্ড স্লামজয়ী ভেনাস কী ধরনের চোট পেয়েছেন তা জানা যায়নি। গত সপ্তাহে অকল্যান্ডে একটি প্রতিযোগিতায় খেলতে গিয়ে চোট পেয়েছেন তিনি।

কিউএনবি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৩/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit