বিনোদন ডেস্ক : সুকেশ চন্দ্র শেখরের ২০০ কোটি রুপি আর্থিক তছরুপের মামলায় জড়ানোর কারণে ভিন্ন প্রসঙ্গে তেমন একটা আলোচনায় দেখা যায় না বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে। তবে এবার নিজ ইন্সটাগ্রাম একাউন্টে একটি খাবারের ভিডিও পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে ভক্তদের উদ্দেশে প্রশ্ন করেছেন- ‘বলুন তো এটা কী? হ্যাপি সানডে।’
জ্যাকুলিনের শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায়, নিজ হাতে ডিম মেশানো ভাত খাচ্ছেন তিনি। এ সময় তার পরনে আকর্ষণীয় একটি সাদা পোশাক দেখা যায়। খবর এন্টারটেইনমেন্ট টাইমসের। গত ৬ জানুয়ারিও দিল্লির আদালতে হাজিরা দেন তিনি। এবার ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হওয়ার চেষ্টা করছেন এই অভিনেত্রী।
কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪০